রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাকের চালকের মৃত্যু
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ২:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর মোহনপুরে একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খাওয়ায় চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২ টা ২০ মিনিটের দিকে উপজেলার সাঁকোয়া গ্রামে, রাজশাহী-নওগাঁ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার ব্রাক্ষণডাঙ্গা গ্রামের হুমায়ন কবির ছেলে আবদুল্লাহ ঢাকা মেট্রো ন-২১-২৬৭৫ নম্বরের মিনি ট্রাক চালাচ্ছিলেন। তিনি রাজশাহীতে ডিম বেচার জন্য নওগাঁ জেলার দিকে যাচ্ছিলেন।
মোহনপুর সদর এলাকা পার হওয়ার পর কেশরহাট পৌরসভা সংলগ্ন সাঁকোয়া গ্রামের অংশে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারান এবং রাস্তার বাম পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রাকের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাকে উদ্ধার করেন। তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং তারা থানায় আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
১২৮ বার পড়া হয়েছে