সর্বশেষ

সারাদেশ

মাগুরার প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের হাতে গড়া শহীদ মিনার

রূপক আইচ, মাগুরা
রূপক আইচ, মাগুরা

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ২:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
মাগুরা সদর উপজেলার ১৮খাদা ইউনিয়নের আড়াইশত প্রাথমিক বিদ্যালয়ে বুধবার বিকেলে ছোট্ট প্রাঙ্গণ যেন এক টুকরো একুশে ফেব্রুয়ারি।

বিদ্যালয়ের প্রায় ২০ জন শিক্ষার্থী-দ্বীপ, রাতুল, পৃথাসহ-কোমল হাতে কলাগাছ, পাটকাঠি, রঙিন কাগজ, সুতা ও দেবদারু পাতা ব্যবহার করে গড়ে তুলেছে প্রতীকী শহীদ মিনার।

শিশুরা গভীর মনোযোগে মিনারের কাঠামো তৈরি করছে, কেউ কাঁচি হাতে ধরে কাগজ কাটছে, কেউ সুতা বেঁধে সাজাচ্ছে সবুজ পাতা। সাজ সাজ রবের মধ্যেই ফুটে উঠছে ভাষা ও শহীদদের প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসা।

তবে বিদ্যালয়ে স্থায়ী পাকা শহীদ মিনার না থাকায় প্রতিবছরই অস্থায়ীভাবে অনুষ্ঠান করতে হচ্ছে। শিশুদের সরল আবেদন, “আমাদের স্কুলেও একটি পাকা শহীদ মিনার চাই”, যেন সমগ্র এলাকার প্রত্যাশার প্রতিফলন।

স্থানীয়রা জানান, মাগুরার প্রায় পাঁচ শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের অর্ধেকেরও বেশি বিদ্যালয়ে এখনো নিজস্ব শহীদ মিনার নেই। ফলে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি প্রাতিষ্ঠানিক শ্রদ্ধা প্রদর্শনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।

এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে বিদ্যালয়গুলোতে স্থায়ী শহীদ মিনার নির্মাণ করুক। কারণ আজকের শিশুদের মধ্যেই লুকানো দেশের ভবিষ্যত, আর তাদের হৃদয়ে ভাষা ও স্বাধীনতার ইতিহাস দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে হলে প্রতীকগুলোকে স্থায়ী রূপ দেওয়াই সময়ের দাবি।

৫০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন