সর্বশেষ

জাতীয়নতুন করে জ্বালানি আমদানী করতে হবে : জ্বালানি মন্ত্রী
দুর্নীতিমুক্ত হবে স্বাস্থ্য খাত : স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা
রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পণ্য মজুদ: খন্দকার আব্দুল মুক্তাদির
গোমতী নদীতে এক ইঞ্চি মাটিও কাটতে দেয়া হবে না: কৃষিমন্ত্রী
১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি : পানিসম্পদ প্রতিমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী
সারাদেশে সড়কে চাঁদাবাজির সুযোগ নেই: পানি সম্পদমন্ত্রী
রাজশাহীকে চাঁদাবাজিমুক্ত শান্তির শহর গড়াই অগ্রাধিকার: ভূমিমন্ত্রী
সনাতনীদের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক সরকার : বদেশ্বরী মন্দিরে প্রতিমন্ত্রী আজাদ
কয়েকদিন মেঘলা থাকবে আকাশ, দক্ষিণাঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস
সারাদেশসলঙ্গায় নসিমনের চাপায় প্রাণ গেল শিশুর, আহত আরও এক
সিরাজগঞ্জে ঘোড়ার মাংস বাজারজাতের চেষ্টা, ২ জন আটক
তারাকান্দায় আওয়ামী লীগ কার্যালয়ে বিক্ষোভ, আগুন ও ভাঙচুর
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, ২ যুবকের মৃত্যু
আড়াইহাজারে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই; আহত ৯, আটক ৫
গোপালগঞ্জে বিলে বিষ প্রয়োগে ৫০ বিঘা পেঁয়াজ ক্ষতিগ্রস্ত
নোয়াখালীর কবিরহাটে তেলবাহী লরির চাপায় ব্যবসায়ী নিহত
আন্তর্জাতিকআফগানিস্তানের ভেতরে বিমান হামলার হুঁশিয়ারি পাকিস্তান মন্ত্রীর
মিসরে ট্রাক-পিকআপ সংঘর্ষে ১৮ জন নিহত, আহত ৩
খেলাগাজায় ২৫ হাজার আসনের স্টেডিয়াম নির্মাণে ফিফার ঘোষণা
চিপকে ৮২ রানের দাপুটে জয়, হাসিমুখে বিশ্বকাপ শেষ আফগানিস্তানের
সারাদেশ

দুর্নীতিমুক্ত হবে স্বাস্থ্য খাত : স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সিন্ডিকেট ও দুর্নীতির কবল থেকে মুক্ত করা হবে।

তিনি বলেন, চিকিৎসাসেবা এমনভাবে নিশ্চিত করা হবে যাতে মানুষকে আর ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর মনোহরদীতে নিজ বাসভবনে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

মন্ত্রী বলেন, চিকিৎসাসেবাকে সহজলভ্য ও সার্বজনীন করার লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি আশা প্রকাশ করে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বাস্থ্যখাতের সংস্কার কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, যারা সরকারকে ভোট দিয়েছেন এবং যারা দেননি-সবার প্রতিই সরকারের সমান দায়বদ্ধতা রয়েছে। প্রতিহিংসা ও বিদ্বেষ পরিহার করে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নরসিংদীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবির প্রতি সমর্থন জানিয়ে মন্ত্রী বলেন, দ্রুত সময়ের মধ্যে সেখানে মেডিকেল কলেজ স্থাপনে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নরসিংদীর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালসহ যেসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এখনো পুরোপুরি চালু হয়নি, সেগুলো দ্রুত চালুর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জেলায় দুটি আইসিইউ ইউনিট স্থাপনের কথাও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহ, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ এন এম মিজানুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রশিদ দোলন, বেলাব উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব, মনোহরদী উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ দলীয় নেতাকর্মীরা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা নরসিংদীতে এলে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন মনোহরদী-বেলাবসহ জেলার সর্বস্তরের মানুষ।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন