সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে টিসিবি তেলের বদলে পাওয়া গেছে পানি, ট্রাক জব্দ

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড় 
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড় 

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের বোদা উপজেলার সাতখামার খাদ্য গুদামে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সরবরাহিত সয়াবিন তেলের পরিবর্তে পানির বোতল পাওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জানা যায়, বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে মের্সাস আনোয়ারা ট্রেডার্স-এর মাধ্যমে তেলের কার্টুন নামানোর সময় শ্রমিকরা ওজন বেশি মনে করায় একটি কার্টুন পরীক্ষা করলে তেলের বদলে পানির বোতল পাওয়া যায়। বোদা সাতখামার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ঢাকার একটি ট্রাক থেকে পাঠানো ৯ বোতল তেলের কার্টুনে সমস্ত বোতলই পানিতে ভর্তি ছিল।

ঘটনাটি ইউএনওসহ উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং ট্রাকটি জব্দ রাখা হয়েছে। বোদা উপজেলা টিসিবি প্রতিনিধি শিবু জানান, সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে এ বিষয়ে অবহিত করা হয়েছে, তবে তারা ঘটনার তর্ক করছেন।

ট্রাকের চালক মইনুল ইসলাম দাবি করেছেন, তিনি মাল লোড ও ডেলিভারি করার সময় কোনো তদারকি করেননি এবং ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। টিসিবি কার্ডধারীরা অভিযোগ করছেন, ঠিকাদার প্রতিষ্ঠান তাদের ইচ্ছেমতো পণ্য সরবরাহ করে থাকে। এর আগেও পরিশোধিত সয়াবিন তেলের বদলে নিম্নমানের তেল বিতরণের অভিযোগ উঠেছিল, কিন্তু প্রশাসন বা সরকারের পক্ষ থেকে তদারকির কোনো ব্যবস্থা দেখা যায়নি।

২১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন