সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর: অভিযুক্ত মাকছুদ গ্রেফতার

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও হুমকির অভিযোগে মোঃ মাকছুদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার কুয়াকাটার একটি দোকানে মালিকানা দাবি করে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় দোকান মালিক মনির বাদী হয়ে মহিপুর থানা-য় একটি মামলা দায়ের করেন। মামলায় হামলা, ভাঙচুর, হুমকি ও চুরির অভিযোগ আনা হয়েছে।

মহিপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর নিয়মিত মামলা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।

অন্যদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোঃ মাকছুদকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখা। জেলা সভাপতি মোঃ মশিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন মোহন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

২০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন