সর্বশেষ

জাতীয়তারেক রহমানে সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ
রমজান উপলক্ষে স্কুলে টানা ৩৬ দিনের ছুটি শুরু
রমজান উপলক্ষে সরকারি-বেসরকারি দপ্তরে নতুন সময়সূচি কার্যকর
রমজানে মেট্রোরেলে ইফতার বহন ও খাওয়ায় বিধিনিষেধ
সারাদেশসুনামগঞ্জে ৪.১ মাত্রার ভূমিকম্প, কোনো ক্ষয়ক্ষতির খবর নেই
রাজশাহী নগর স্বাস্থ্যকেন্দ্রে ৭ মাস বেতন বকেয়া
নেত্রকোণায় সিলিন্ডার বিস্ফোরণে দুই পরিবারের তিনটি ঘর পুড়ে ছাই
ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫
ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
মাদলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
২২ বছর পর রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদন
নওগাঁ-৫: নবনির্বাচিত এমপি জাহিদুল ইসলাম ধলুকে সংবর্ধনা
প্রথম তারাবিতে বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের ঢল
আলফাডাঙ্গায় আ.লীগ কার্যালয়ে পতাকা, ভিডিও ভাইরাল
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি, চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাম্পের হাতে
অগ্রগতি ছাড়াই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
খেলা২০২৮ টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, নিশ্চিত করল আইসিসি
সারাদেশ

ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

সাজিদুর রহমান রাসেল, মানিকগঞ্জ
সাজিদুর রহমান রাসেল, মানিকগঞ্জ

বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আশিক (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল–ঘিওর–বরংগাইল আঞ্চলিক মহাসড়কের বটতলা নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক টাঙ্গাইল জেলার নাগরপুর থানার মামুদনগর ইউনিয়নের কাটিগ্রামের মওলা মিয়ার ছেলে। তিনি কলিয়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আশিক ও তার বন্ধু আলামিন মোটরসাইকেলে করে নাগরপুর থেকে বরংগাইল বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ঘিওর উপজেলার বটতলা নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে দুজনই ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই আশিকের মৃত্যু হয় এবং আলামিন গুরুতর আহত হন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত আলামিনের চিকিৎসা চলছে বলে জানা গেছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন