সর্বশেষ

জাতীয়তারেক রহমানে সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ
রমজান উপলক্ষে স্কুলে টানা ৩৬ দিনের ছুটি শুরু
রমজান উপলক্ষে সরকারি-বেসরকারি দপ্তরে নতুন সময়সূচি কার্যকর
রমজানে মেট্রোরেলে ইফতার বহন ও খাওয়ায় বিধিনিষেধ
সারাদেশঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫
ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
মাদলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
২২ বছর পর রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদন
প্রথম তারাবিতে বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের ঢল
আলফাডাঙ্গায় আ.লীগ কার্যালয়ে পতাকা, ভিডিও ভাইরাল
আন্তর্জাতিকঅগ্রগতি ছাড়াই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
খেলা২০২৮ টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, নিশ্চিত করল আইসিসি
জাতীয়

রমজানে মেট্রোরেলে ইফতার বহন ও খাওয়ায় বিধিনিষেধ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র রমজান মাসে মেট্রোরেলে ভ্রমণের ক্ষেত্রে ইফতারসামগ্রী বহন ও খাওয়ার ওপর বিধিনিষেধ জারি করা হয়েছে।

ইফতারের সময় যাত্রীরা মেট্রোরেলের ভেতরে কোনো ধরনের খাবার গ্রহণ করতে পারবেন না। তবে শুধুমাত্র ২৫০ মিলিলিটার পানির বোতল বহনের অনুমতি দেওয়া হয়েছে।

গত ১৬ ফেব্রুয়ারি রমজান উপলক্ষে নতুন সময়সূচি সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম। যদিও আগের বছরগুলোতেও রমজানে একই ধরনের নির্দেশনা কার্যকর ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজানের অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে মেট্রোরেল চলাচল করবে। তবে শুক্রবার, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনে আগের সময়সূচিই বহাল থাকবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায় এবং শেষ ট্রেন রাত সাড়ে ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তর অভিমুখে প্রথম ট্রেন ছাড়বে সকাল সোয়া ৭টায় এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।

হেডওয়ে বা ট্রেনের বিরতিও সময়ভেদে পরিবর্তিত হবে। সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে ৫ থেকে ৬ মিনিট পরপর ট্রেন চলবে। অন্যান্য সময়ে ৮, ১০, ১৫ ও ২০ মিনিট ব্যবধানে ট্রেন চলাচল করবে।

ডিএমটিসিএলের নির্দেশনায় বলা হয়েছে, ইফতারের সময় যাত্রীরা শুধুমাত্র ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। পানি যাতে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে হবে এবং ব্যবহৃত বোতল প্ল্যাটফর্ম, কনকোর্স বা প্রবেশ ও বাহির গেটে স্থাপিত ডাস্টবিনে ফেলতে হবে। কোনো অবস্থাতেই মেট্রোরেল বা স্টেশন এলাকায় অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন