সর্বশেষ

জাতীয়তারেক রহমানে সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ
রমজান উপলক্ষে স্কুলে টানা ৩৬ দিনের ছুটি শুরু
রমজান উপলক্ষে সরকারি-বেসরকারি দপ্তরে নতুন সময়সূচি কার্যকর
রমজানে মেট্রোরেলে ইফতার বহন ও খাওয়ায় বিধিনিষেধ
সারাদেশঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫
ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
মাদলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
২২ বছর পর রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদন
প্রথম তারাবিতে বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের ঢল
আলফাডাঙ্গায় আ.লীগ কার্যালয়ে পতাকা, ভিডিও ভাইরাল
আন্তর্জাতিকঅগ্রগতি ছাড়াই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
খেলা২০২৮ টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, নিশ্চিত করল আইসিসি
জাতীয়

রমজান উপলক্ষে স্কুলে টানা ৩৬ দিনের ছুটি শুরু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র রমজান ও বিভিন্ন জাতীয়-ধর্মীয় দিবস উপলক্ষে দেশের প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার থেকে টানা ছুটি শুরু হয়েছে। এই ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। ফলে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মোট ৩৬ দিনের ছুটি কার্যকর হচ্ছে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথকভাবে এ সংক্রান্ত সিদ্ধান্ত জানায়। সংশোধিত শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকায় বলা হয়েছে, পবিত্র রমজান ছাড়াও শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি, শবে কদর (১৭ মার্চ), জুমাতুলবিদা (২০ মার্চ), ঈদুল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটি থাকবে।

এর আগে শিক্ষাপঞ্জি অনুযায়ী ৮ মার্চ থেকে রোজা ও ঈদের ছুটি শুরুর কথা ছিল। তবে ছুটি নিয়ে আলোচনা-সমালোচনার পর নতুন সরকার দায়িত্ব গ্রহণের প্রথম দিনই পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে রমজানের প্রথম দিন থেকেই সব সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা দেয়।

এদিকে কলেজ ও মাদ্রাসাগুলো রমজান মাসে আগেই বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল। বুধবার সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করে। একই দিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও রমজানজুড়ে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে।

ফলে আজ থেকে দেশের সব প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হলো।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন