সর্বশেষ

জাতীয়অযৌক্তিক মুনাফা নয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের আকাশে দেখা গেছে রমজানের চাঁদ, কাল থেকে রোজা
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু, জাতীয় স্মৃতিসৌধ-এ শ্রদ্ধা
সচিবালয়ে প্রধানমন্ত্রীর প্রথম অফিস, বিকেলে নতুন মন্ত্রিসভার বৈঠক
জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট
দেশে আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা শুরু হবে
রমজান ও ঈদ উপলক্ষে আজ থেকে কলেজে ছুটি, খুলবে ২৯ মার্চ
সোনার দামে আবারও ভরিতে কমলো ৩,২৬৬ টাকা
সারাদেশধামরাইয়ে চাঁদাবাজি ও মাদক নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন তমিজ উদ্দিন
গাইবান্ধায় স্বামী হত্যার বিচার চাইলে থানায় হয়রানি, ওসির বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য
ট্রলারসহ ৫ বাংলাদেশি জেলেকে অপহরণ আরাকান আর্মির
খুলনায় রমজান উপলক্ষে টিসিবির সাশ্রয়ী পণ্য বিক্রি শুরু
পাবনার আটঘরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
নোয়াখালীতে আ. লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক ৫
নারায়ণগঞ্জে ‘জয় বাংলা’ ব্যানার টানিয়ে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড
গোবিন্দগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ময়মনসিংহের ফুলপুরে বাস-সেনা গাড়ি সংঘর্ষে ৩ নিহত, ১০ আহত
আ. লীগ কার্যালয়ে পতাকা ও হাসিনার ছবি, অভিযুক্তদের শনাক্তে পুলিশ
চুয়াডাঙ্গায় রমজানে সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রির উদ্যোগ
প্রথমবারের মতো পার্বত্য মন্ত্রণালয়ে দু'জন মন্ত্রী
টেকনাফ মেরিন ড্রাইভ সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ
শিবগঞ্জে ৪শ' পিস ইয়াবা ও ২ লাখের বেশি টাকা উদ্ধার, গ্রেফতার ১
চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মাঝে পেঁয়াজ চাষে প্রণোদনা বিতরণ
প্রতিমন্ত্রী আব্দুল বারীকে ঘিরে জয়পুরহাট-২ আসনে আনন্দের জোয়ার
জয়পুরহাটে টিসিবির পণ্য বিক্রি শুরু, ট্রাকে ট্রাকে উপচেপড়া ভিড়
আন্তর্জাতিকজেনেভায় আলোচনা শেষ হতেই মধ্যপ্রাচ্যে যৌথ মহড়ায় ইরান-রাশিয়া
ইমরানের চোখের অবস্থার ‘উল্লেখযোগ্য উন্নতি’ হয়েছে: বললেন চিকিৎসকেরা
খেলা২০২৮ টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, নিশ্চিত করল আইসিসি
সারাদেশ

স্বামী হত্যার বিচার চাইলে থানায় হয়রানি, ওসির বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য

কায়ছার প্লাবন, গাইবান্ধা
কায়ছার প্লাবন, গাইবান্ধা

বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধায় আইনজীবী সহকারী অমিতাভ চন্দ্র রায় সুজন হত্যার বিচার দাবিতে আয়োজিত মানববন্ধনে তার স্ত্রী দীপা রানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ তুলেছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ওসি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে গাইবান্ধা জেলা আইনজীবী সহকারী সমিতি। এতে সুজনের পরিবারের সদস্য, সহকর্মী ও স্থানীয়রা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে নিহত সুজনের স্ত্রী দীপা রানী অভিযোগ করেন, তার স্বামী হত্যার ঘটনায় প্রকৃত সন্দেহভাজনদের গ্রেপ্তার না করে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে মামলা নেওয়া হয়েছে। তিনি বলেন, নির্দিষ্ট কয়েকজনের নাম উল্লেখ করে তাদের গ্রেপ্তারের দাবি জানালে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন তাকে ও তার দেবরকে বিভিন্নভাবে হয়রানি করেন।

দীপা রানীর দাবি, ওসি তাকে লাথি মারার হুমকি দেন এবং থানায় ডেকে নিয়ে অপমানজনক আচরণ করেন। তিনি বলেন, স্বামীর মৃত্যুর পর অ্যাম্বুলেন্সে কান্নাকাটি করায় ওসি তাকে কক্ষে ডেকে নিয়ে ‘এগুলো ন্যাকামি কান্না, আমার সামনে চলবে না’ বলে ধমক দেন। এমনকি তাদেরই অপরাধী বলে ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, সন্দেহভাজন বিমল কুমারের ছেলে লিমন কুমারকে ছেড়ে দেওয়া হয়েছে। স্বামীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী সহকারী মাজু, আইনজীবী সহকারী আলম ও ছকু, এবং জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হুন্নান হক্কানীসহ অনেকে। বক্তারা অমিতাভ চন্দ্র রায় সুজন হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হুন্নান হক্কানী বলেন, একজন থানার ওসির কাছ থেকে এ ধরনের আচরণ প্রত্যাশিত নয়। তিনি ওসির প্রত্যাহারের দাবিও জানান।

তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন মুঠোফোনে জানান, দীপা রানীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

এ বিষয়ে জানতে মো. জসিম উদ্দিন, পুলিশ সুপার, গাইবান্ধার সঙ্গে মুঠোফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামে দুর্বৃত্তদের হামলায় অমিতাভ চন্দ্র রায় ওরফে সুজন (৩৫) নিহত হন। তিনি জেলা জজকোর্টের মুহুরী ছিলেন এবং মৃত নিরঞ্জন চন্দ্র সরকারের ছেলে।

পরিবারের দাবি, সম্প্রতি সুজন স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ১১ শতক জমি কিনেছিলেন। প্রতিবেশী বিমল কুমারের ছেলে লিমন কুমার ওই জমি কিনতে না পেরে ক্ষুব্ধ হন। এর আগে জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল বলেও জানায় পরিবার। নিহতের মা সিন্দু রানী বলেন, কিছুদিন আগে লিমন সুজনকে হত্যার হুমকি দিয়েছিল। তাই হামলার ঘটনায় তার সন্দেহ লিমনের দিকেই।

এ ঘটনায় লিমন কুমার নামে এক প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত মামলার অগ্রগতি ও আসামি গ্রেপ্তারের বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন