সর্বশেষ

জাতীয়অযৌক্তিক মুনাফা নয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের আকাশে দেখা গেছে রমজানের চাঁদ, কাল থেকে রোজা
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু, জাতীয় স্মৃতিসৌধ-এ শ্রদ্ধা
সচিবালয়ে প্রধানমন্ত্রীর প্রথম অফিস, বিকেলে নতুন মন্ত্রিসভার বৈঠক
জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট
দেশে আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা শুরু হবে
রমজান ও ঈদ উপলক্ষে আজ থেকে কলেজে ছুটি, খুলবে ২৯ মার্চ
সোনার দামে আবারও ভরিতে কমলো ৩,২৬৬ টাকা
সারাদেশধামরাইয়ে চাঁদাবাজি ও মাদক নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন তমিজ উদ্দিন
গাইবান্ধায় স্বামী হত্যার বিচার চাইলে থানায় হয়রানি, ওসির বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য
ট্রলারসহ ৫ বাংলাদেশি জেলেকে অপহরণ আরাকান আর্মির
খুলনায় রমজান উপলক্ষে টিসিবির সাশ্রয়ী পণ্য বিক্রি শুরু
পাবনার আটঘরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
নোয়াখালীতে আ. লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক ৫
নারায়ণগঞ্জে ‘জয় বাংলা’ ব্যানার টানিয়ে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড
গোবিন্দগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ময়মনসিংহের ফুলপুরে বাস-সেনা গাড়ি সংঘর্ষে ৩ নিহত, ১০ আহত
আ. লীগ কার্যালয়ে পতাকা ও হাসিনার ছবি, অভিযুক্তদের শনাক্তে পুলিশ
চুয়াডাঙ্গায় রমজানে সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রির উদ্যোগ
প্রথমবারের মতো পার্বত্য মন্ত্রণালয়ে দু'জন মন্ত্রী
টেকনাফ মেরিন ড্রাইভ সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ
শিবগঞ্জে ৪শ' পিস ইয়াবা ও ২ লাখের বেশি টাকা উদ্ধার, গ্রেফতার ১
চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মাঝে পেঁয়াজ চাষে প্রণোদনা বিতরণ
প্রতিমন্ত্রী আব্দুল বারীকে ঘিরে জয়পুরহাট-২ আসনে আনন্দের জোয়ার
জয়পুরহাটে টিসিবির পণ্য বিক্রি শুরু, ট্রাকে ট্রাকে উপচেপড়া ভিড়
আন্তর্জাতিকজেনেভায় আলোচনা শেষ হতেই মধ্যপ্রাচ্যে যৌথ মহড়ায় ইরান-রাশিয়া
ইমরানের চোখের অবস্থার ‘উল্লেখযোগ্য উন্নতি’ হয়েছে: বললেন চিকিৎসকেরা
খেলা২০২৮ টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, নিশ্চিত করল আইসিসি
জাতীয়

প্রথম দিনেই মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের উন্নয়ন আশ্বাস ও কর্ম পরিকল্পনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণের পর আজ বুধবার নব নিযুক্ত মন্ত্রীরা তাদের প্রথম কার্যদিবসে নিজ নিজ মন্ত্রণালয়ের অধীনস্ত উন্নয়নের জন্য কর্মপরিকল্পনা প্রকাশ করেছেন।

মন্ত্রীরা সচিবালয়ে বিভিন্ন সময়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংশ্লিষ্ট খাতে তাদের লক্ষ্য ও অগ্রাধিকার তুলে ধরেন।


শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

নতুন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাখাতকে স্থিতিশীল ও গতিশীল করতে ছোট পরিবর্তন নয়, বড় ধরনের অগ্রগতি প্রয়োজন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রথম কর্মদিবসের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে কারিকুলাম পর্যালোচনা, ডিজিটাল লিটারেসি ও ইংরেজি দক্ষতা বাড়ানো এবং চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা অনুযায়ী ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অতীতের দায়ভার বর্তমান সরকার নেবে না; তবে নিজের সময়ে দুর্নীতি হতে দেওয়া হবে না। এমপিওভুক্তি ও শিক্ষাপ্রতিষ্ঠানভুক্তি নিয়ে অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

বেসরকারি শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধির বিষয়ে সরকার অবগত রয়েছে এবং যথাসময়ে সিদ্ধান্ত জানানো হবে বলে উল্লেখ করেন মন্ত্রী।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পৃষ্ঠপোষকতার অর্থনীতি আর চলতে দেওয়া হবে না; দেশের অর্থনীতি হতে হবে সবার জন্য সমান সুযোগভিত্তিক।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের তিনি জানান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বর্তমান দুরবস্থা কাটিয়ে তুলতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এসব প্রতিষ্ঠানে পেশাদারিত্ব, স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানোই হবে অগ্রাধিকার।

তিনি বলেন, অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হলে ডিরেগুলেশন ও লিবারালাইজেশনের পথে হাঁটতে হবে। অতিরিক্ত নিয়ন্ত্রণ কমিয়ে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে, যাতে দেশের প্রতিটি মানুষ অর্থনীতিতে অংশ নিতে পারে এবং এর সুফল ভোগ করতে পারে।

বাণিজ্য, শিল্প - বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দিতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।


মন্ত্রী বলেন, সময়সীমা পেছানোর লক্ষ্যে আজ থেকেই কাজ শুরু হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানান, বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং বাস্তবায়নে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সমন্বয় করবে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান

গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গত ১৭ বছরে যারা প্রাণ দিয়েছেন, তাদের স্মরণে রেখেই দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের তিনি বলেন, আইন মন্ত্রণালয় পরিচালনায় নানা চ্যালেঞ্জ রয়েছে, তবে জনগণের ‘পাহাড়সম প্রত্যাশা’ পূরণে তিনি নিরন্তর কাজ করবেন।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল

নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, দুর্নীতিমুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয় গঠনই তাঁর প্রধান লক্ষ্য। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, স্বাস্থ্যখাতে কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়ম বরদাশত করা হবে না এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

তিনি জানান, স্বাস্থ্যখাতে জনবল ঘাটতির বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসকদের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে শিগগিরই হাসপাতাল পরিদর্শন শুরু করা হবে এবং নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিতি বাধ্যতামূলক করা হবে।

স্বাস্থ্যসেবার মান উন্নয়নের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, আস্থা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে যাতে বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা কমে। পাশাপাশি দল ঘোষিত ৩১ দফা ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন আয়োজন করা হবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে এবং অর্থনীতিতেও স্থিতিশীলতা ফিরে এসেছে। সম্মিলিত প্রচেষ্টায় আরও অগ্রগতি সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, গণতন্ত্রকে ভিত্তি করেই সরকার দেশ পরিচালনা করবে এবং প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে মন্ত্রিসভা কাজ করবে।

রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সামাজিক নিরাপত্তা জোরদার, কৃষক সহায়তা ও ফ্যামিলি কার্ড কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি। পাশাপাশি দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

নবনিযুক্ত তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন দেশে ভয়মুক্ত গণমাধ্যম পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার করেছেন। বুধবার সচিবালয়ে প্রথম কর্মদিবসে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, অপতথ্য ও গুজব এখন বিশ্বব্যাপী বড় চ্যালেঞ্জ। এ বাস্তবতায় সতর্কভাবে এগোতে হবে। গণমাধ্যমকর্মীদের ভয়ভীতির মধ্যে কাজ করতে না হয়—সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পরিকল্পনায় গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি রয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, দেশে স্বাধীন ও নির্ভীক সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা হবে।

সমাজকল্যাণ ও নারী-শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল

সমাজকল্যাণ ও নারী-শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন (পুতুল) জানিয়েছেন, অতীতের অনিয়ম দূর করে নতুন উদ্যমে কাজ শুরু করবে সরকার।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মন্ত্রণালয়ের যেসব দুর্বলতা ও সমস্যা রয়েছে সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। মানুষের সেবক হিসেবে কাজ করার মানসিকতা নিয়ে ইমেজ পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

গণমাধ্যমের সহযোগিতা কামনা করে প্রতিমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে একটি বাসযোগ্য ও সবার জন্য সমান সুযোগের বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন