সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মাঝে পেঁয়াজ চাষে প্রণোদনা বিতরণ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ (কন্দ) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ১৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপকরণ কৃষকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ১ কেজি পেঁয়াজ বীজ (কন্দ), ২৫ কেজি ইউরিয়া, ২৫ কেজি ডিএপি, ২৫ কেজি এমওপি, ২৫ কেজি জিপসাম, ১ কেজি জিংক, ১ কেজি বোরন, ২০০ কেজি জৈব সার এবং ৭ কেজি বালাইনাশক (কীটনাশক ও ছত্রাকনাশক) সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ সুনাইন বিন জামান, কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদ, উপজেলা সমাজসেবা অফিসার জনাব কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান এবং উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ ইয়াসিন আলী।

বক্তারা জানান, গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি পেলে দেশের আমদানিনির্ভরতা কমবে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হবেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত এ ধরনের প্রণোদনা কর্মসূচি আধুনিক ও লাভজনক চাষাবাদে কৃষকদের উৎসাহিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

১৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন