সর্বশেষ

জাতীয়পাটভিত্তিক আধুনিক স্বাস্থ্যপণ্য উদ্ভাবনে তরুণদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
বিএনপির দুই দিনের কর্মশালা, উদ্বোধন করেন দলের চেয়ারম্যান তারেক রহমান
উত্তরায় গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, ১০ জন দগ্ধ
রোজার বাজারে কিছু পণ্যে স্বস্তি, বাড়তি দাম মুরগি ও মসলার
সারাদেশ১৩ বছরেও হয়নি ত্বকী হত্যার বিচার: থমকে আছে চার্জশিট
জামালপুরে জিয়া সাইবার ফোর্স-জেড সি এফ'র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চাঁদপুরে নিষিদ্ধ জাটকা ধরায় ১৭ জেলে আটক, ১৩ জনকে জরিমানা
সিলেটে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৩
কোম্পানীগঞ্জে পাথর লুট ও চাঁদাবাজি: জনমনে তীব্র চাঞ্চল্য
রাজশাহীতে সেমাই উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা
টঙ্গী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ দোকান পুড়ে ছাই
নওগাঁর আত্রাইয়ে ছুরিকাঘাতে স্ত্রী-কন্যা হত্যা, পরে যুবকের মৃত্যু
জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার
পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় পালিত
আন্তর্জাতিকতেল আবিব লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি
দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি ইরানের, নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের ইঙ্গিত আইআরজিসির
খেলাউত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশের মেয়েরা
সারাদেশ

জয়পুরহাটে টিসিবির পণ্য বিক্রি শুরু, ট্রাকে ট্রাকে উপচেপড়া ভিড়

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হওয়ায় জয়পুরহাটে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। পবিত্র রমজানকে সামনে রেখে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)–এর পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুরে কর্মসূচির উদ্বোধন করেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া। উদ্বোধনের পরপরই বিভিন্ন এলাকায় টিসিবির পণ্য কিনতে মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রমজান উপলক্ষে প্রতিদিন পাঁচটি ভ্রাম্যমাণ ট্রাক জেলার বিভিন্ন স্থানে অবস্থান করবে। আগামী ১২ মার্চ পর্যন্ত এই কার্যক্রম চলবে। ট্রাকগুলো থেকে নির্ধারিত প্যাকেজ আকারে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হচ্ছে।

প্রতি প্যাকেজে রয়েছে ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ৫০০ গ্রাম খেজুর এবং ২ কেজি ডাল। এসব পণ্যের মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।

মঙ্গলবার সন্ধ্যায় জয়পুরহাট শহরের হারাইল এলাকায় টিসিবির ট্রাক এলে রাত পর্যন্ত ক্রেতাদের দীর্ঘ সারি দেখা যায়। নারী-পুরুষসহ শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে পণ্য সংগ্রহ করেন। অতিরিক্ত ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় সংশ্লিষ্টদের।

টিসিবির এক ডিলার গোলাম রব্বানী বলেন, বাজারমূল্যের তুলনায় কম দামে পণ্য পাওয়ায় মানুষের আগ্রহ বেড়েছে। ফলে ভিড়ও বেশি হচ্ছে।

জেলা প্রশাসক আল মামুন মিয়া জানান, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে এবং নিম্ন আয়ের মানুষের স্বস্তি নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত সময় পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

১৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন