সর্বশেষ

সারাদেশ

রূপগঞ্জে হেকমত হত্যা: মৃত্যুদণ্ড ১ জনের, কারাদণ্ড ১ জনের, খালাস ১ জন 

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হেকমত আলী হত্যা মামলায় দুই সহোদরকে দণ্ড দিয়েছেন আদালত, তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরেক ভাইকে খালাস দেওয়া হয়েছে।

বিকেলে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে রফিকুল ইসলাম সবুজকে মৃত্যুদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া তার ভাই মাহফুজুর রহমানকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তৃতীয় ভাই মামুনকে বেকসুর খালাস দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ও খালাসপ্রাপ্ত তিনজনই রূপগঞ্জ উপজেলার কেরাব মোল্লাবাড়ি এলাকার বাসিন্দা এবং ইয়াকুব হোসাইনের ছেলে। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সবুজ পলাতক ছিলেন। তবে মাহফুজুর রহমান ও মামুন আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানান, ২০২০ সালের ৪ এপ্রিল পূর্ব শত্রুতার জেরে রূপগঞ্জের কালাদী এলাকায় নিজ বাড়ি থেকে হেকমত আলীকে অপহরণ করা হয়। ঘটনার ১০ দিন পর, ১৪ এপ্রিল, তার স্ত্রী রোকসানা বেগম থানায় অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ হেকমত আলীর লাশ উদ্ধার করে।

তদন্ত শেষে পুলিশ তিন ভাইয়ের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

১৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন