সর্বশেষ

জাতীয়তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত,  ডিউটি ফ্রি গাড়ি-প্লট নেবেন না বিএনপি এমপিরা
শপথ গ্রহণ করলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু
আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংস্কার পরিষদে জামায়াতের শপথ, মাঝপথে বেরিয়ে গেলেন রুমিন
বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না: আব্দুল্লাহ তাহের
সারাদেশকুয়াকাটায় টোয়াকের নতুন কমিটি: প্রেসিডেন্ট তুষার ও সেক্রেটারি মিরাজ নির্বাচিত
গোদাগাড়ীর এএসপি ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, আয়বহির্ভূত সম্পদের অভিযোগ
মাগুরায় নির্বাচনের পর বাসদ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কর্মসূচি
ঘুষ দিতে এসে শিক্ষক আটক: রংপুরে দুদকের অভিযান
আন্তর্জাতিকইমরানের চোখের অবস্থার ‘উল্লেখযোগ্য উন্নতি’ হয়েছে: বললেন চিকিৎসকেরা
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সুপার এইটের পাঁচ দল নিশ্চিত
রাজনীতি

তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত,  ডিউটি ফ্রি গাড়ি-প্লট নেবেন না বিএনপি এমপিরা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর তারেক রহমান-কে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার সকালে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর বেলা সাড়ে ১১টায় বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির চেয়ারপারসন তারেক রহমান। পরে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদে দলের নবনির্বাচিত সদস্যদের শপথ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের প্রথম সভায় সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হয়, যা অনুযায়ী তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে একই বৈঠকে বিএনপির সংসদ সদস্যদের জন্য কয়েকটি নীতিগত সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, দলের কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি গাড়ি গ্রহণ করবেন না এবং সরকারিভাবে বরাদ্দকৃত কোনো প্লটও নেবেন না।

দলের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যেই এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন