সর্বশেষ

জাতীয়তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত,  ডিউটি ফ্রি গাড়ি-প্লট নেবেন না বিএনপি এমপিরা
শপথ গ্রহণ করলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু
আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংস্কার পরিষদে জামায়াতের শপথ, মাঝপথে বেরিয়ে গেলেন রুমিন
বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না: আব্দুল্লাহ তাহের
সারাদেশগোদাগাড়ীর এএসপি ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, আয়বহির্ভূত সম্পদের অভিযোগ
মাগুরায় নির্বাচনের পর বাসদ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কর্মসূচি
ঘুষ দিতে এসে শিক্ষক আটক: রংপুরে দুদকের অভিযান
আন্তর্জাতিকইমরানের চোখের অবস্থার ‘উল্লেখযোগ্য উন্নতি’ হয়েছে: বললেন চিকিৎসকেরা
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সুপার এইটের পাঁচ দল নিশ্চিত
রাজনীতি

আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি: সালাহউদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজার–১ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তাঁদের কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি।

মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের আগে তিনি এ কথা বলেন। এ সময় তিনি দলীয় সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন না।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি এখনো সংবিধানে অন্তর্ভুক্ত হয়নি। গণভোটে প্রস্তাব অনুমোদিত হলেও তা কার্যকর করতে হলে আগে সংবিধানে প্রয়োজনীয় বিধান সংযোজন করতে হবে। পাশাপাশি, পরিষদের সদস্যদের শপথ কে গ্রহণ করাবেন—সে বিষয়েও স্পষ্ট সাংবিধানিক নির্দেশনা থাকতে হবে।

তিনি আরও বলেন, জাতীয় সংসদে প্রস্তাবটি সাংবিধানিকভাবে গৃহীত হওয়ার পরই সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের বিধান কার্যকর করা যেতে পারে। বর্তমানে তাঁরা সংবিধানের সীমার মধ্যেই অবস্থান করছেন এবং ভবিষ্যতেও সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করবেন বলে আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের জয়লাভের পর জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা রয়েছে। এ প্রেক্ষাপটে নির্বাচিতদের প্রথমে সংসদ সদস্য এবং পরে পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা থাকলেও বিএনপি তাদের সদস্যদের ক্ষেত্রে দ্বিতীয় শপথ থেকে বিরত থাকার সিদ্ধান্ত জানিয়েছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন