সারাদেশ
রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় কমিটি।
রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত করল গণ অধিকার পরিষদ
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় কমিটি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মেয়াদ শেষ হওয়ায় বিদ্যমান কমিটিকে অবসান দেওয়া হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক শাকিল আহমেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১৫ দিনের মধ্যে নতুন কমিটির প্রস্তাবিত তালিকা দপ্তরে পাঠানোর জন্য বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে এম এ বাশারকে আহ্বায়ক এবং শহিদুজ্জামান রোমানকে সদস্য সচিব করে তিন মাসের জন্য রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় কমিটি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির প্রার্থী হিসেবে বিলুপ্ত কমিটির আহ্বায়ক আবুল বাশার রাঙামাটি-২৯৯ আসনে অংশ নিয়ে ৪৪৯ ভোট পান এবং জামানত হারান।
১০৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন