সর্বশেষ

জাতীয়জাতীয় সংসদে নতুন সরকার, মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠান, নিরাপত্তা জোরদার
রমজান মাসেও খোলা থাকছে স্কুল, হাইকোর্টের আদেশ আপিল বিভাগে স্থগিত
রাষ্ট্রপতি পদে খন্দকার মোশাররফের নাম জোরালো, আলোচনায় নজরুল ইসলাম খানও
নতুন মন্ত্রিসভা ছোট আকারে, গুরুত্ব পেতে পারেন প্রবীণ-নবীন ও দক্ষ নেতারা
বগুড়া-৬ ছেড়ে ঢাকা-১৭ রাখার সিদ্ধান্ত তারেক রহমানের
জুলাই জাতীয় সনদে আজ সই করছে এনসিপি
সারাদেশশৈলকুপায় আধিপত্য বিরোধের সংঘর্ষে পুলিশসহ ৭ জন আহত
মুন্সীগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, চারজন গ্রেপ্তার
সিরাজগঞ্জে ৯৬০ পিস বুপ্রেনরফিনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শেরপুরে দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: জেলা যুবলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৬
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: নেশাজাতীয় সিরাপসহ আটক ১
মাগুরায় রাকিব হোটেলে অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে ২০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জে দুই স্থানে লাশ উদ্ধার: সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নারী, সোনারগাঁয়ে যুবক নাঈম খুন
ভোটারদের হুমকি–মারধরের অভিযোগে বেলকুচিতে দুই বিএনপি নেতার পদ স্থগিত
কুড়িগ্রামে সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী সংঘর্ষে বিএনপি কর্মীসহ আহত ৫
হিলিতে নিজ শয়নকক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকট্রাম্পের শান্তি পর্ষদ থেকে সহায়তার আশ্বাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১১
খেলাপাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
জাতীয়

মন্ত্রিসভার শপথ : যানজট এড়াতে বিশেষ ট্রাফিক নির্দেশনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন। জাতীয় সংসদ ভবন এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক লোকের সমাগম ধারণা করা হচ্ছে।

এতে যানজট এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ বিশেষ নির্দেশনা দিয়েছে।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠান চলাকালীন সংসদ ভবনের সামনে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যানচলাচল সীমিত থাকবে।

ডাইভারশন ও বিকল্প রুটসমূহ:
মিরপুর রোড থেকে ফার্মগেট: মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে প্রতিরক্ষা গ্যাপ, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, উড়োজাহাজ ক্রসিং, বিজয় সরণি ক্রসিং-এর মাধ্যমে ডানে মোড় নিয়ে ফার্মগেট অভিমুখ।

ধানমন্ডি থেকে ফার্মগেট: ধানমন্ডি-২৭ হতে আসাদগেট, প্রতিরক্ষা গ্যাপ, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, উড়োজাহাজ ক্রসিং, বিজয় সরণি ক্রসিং-এ ডানে মোড় নিয়ে ফার্মগেট।

আসাদগেট থেকে ফার্মগেট ক্রসিং: আসাদগেট বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং (জুলাই স্মৃতি জাদুঘর), প্রতিরক্ষা গ্যাপ, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, উড়োজাহাজ ক্রসিং, বিজয় সরণি ক্রসিং-এ ডানে মোড় নিয়ে ফার্মগেট।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে ধানমন্ডি: খেজুর বাগান ক্রসিং, উড়োজাহাজ ক্রসিং, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, প্রতিরক্ষা গ্যাপ, আসাদগেট হয়ে ধানমন্ডি।

মিরপুর রোড থেকে ধানমন্ডি: মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ব্লকেড সরিয়ে শ্যামলী-শিশুমেলা-গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর)-আসাদগেট হয়ে ধানমন্ডি ২৭-এর দিকে চলাচল।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে: ফার্মগেট এক্সিট র‌্যাম্প বন্ধ থাকায় এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহার করতে হবে।

 

ডিএমপি সব ধরনের যানবাহন চালকদের মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ ও লেক রোড এড়িয়ে চলাচলের জন্য অনুরোধ জানিয়েছে। নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন