সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় বোমা বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত হওয়ার পর পুলিশ জেলা যুবলীগের সহ-সভাপতি মো. শরিফ উদ্দিন ওরফে দুলালকে (৪০) গ্রেপ্তার করেছে।
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: জেলা যুবলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৬
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় বোমা বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত হওয়ার পর পুলিশ জেলা যুবলীগের সহ-সভাপতি মো. শরিফ উদ্দিন ওরফে দুলালকে (৪০) গ্রেপ্তার করেছে।
আটককৃত দুলাল চরবাগডাঙ্গা ফাটাপাড়া এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ আজ দুপুর ২টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শরিফ উদ্দিন দুলালকে রাত ১২টা ৩৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। 'তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যথাযথ পুলিশ এসকর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।'
প্রসঙ্গত, গত শনিবার ভোরে ফাটাপাড়ার একটি বাড়িতে বোমা তৈরি করার সময় বিস্ফোরণে দুই যুবক নিহত এবং তিনজন আহত হন। এই ঘটনায় এ পর্যন্ত মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে আহত তিনজন, মো. ইউসুফ ও মো. শাকিলসহ, গ্রেপ্তার করা হয়েছিল।
১২৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন