সর্বশেষ

জাতীয়জাতীয় সংসদে নতুন সরকার, মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠান, নিরাপত্তা জোরদার
রমজান মাসেও খোলা থাকছে স্কুল, হাইকোর্টের আদেশ আপিল বিভাগে স্থগিত
রাষ্ট্রপতি পদে খন্দকার মোশাররফের নাম জোরালো, আলোচনায় নজরুল ইসলাম খানও
নতুন মন্ত্রিসভা ছোট আকারে, গুরুত্ব পেতে পারেন প্রবীণ-নবীন ও দক্ষ নেতারা
জুলাই জাতীয় সনদে আজ সই করছে এনসিপি
সারাদেশশেরপুরে দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: জেলা যুবলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৬
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: নেশাজাতীয় সিরাপসহ আটক ১
নারায়ণগঞ্জে দুই স্থানে লাশ উদ্ধার: সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নারী, সোনারগাঁয়ে যুবক নাঈম খুন
ভোটারদের হুমকি–মারধরের অভিযোগে বেলকুচিতে দুই বিএনপি নেতার পদ স্থগিত
কুড়িগ্রামে সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী সংঘর্ষে বিএনপি কর্মীসহ আহত ৫
হিলিতে নিজ শয়নকক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকট্রাম্পের শান্তি পর্ষদ থেকে সহায়তার আশ্বাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১১
খেলাপাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
সারাদেশ

কলাপাড়ায় রমজানকে ঘিরে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি, বিপাকে ক্রেতারা

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রমজান মাস শুরু হওয়ার আগেই কলাপাড়া বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্বাভাবিক বৃদ্ধি দেখা গেছে।

এতে করে সাধারণ ক্রেতারা চরম ভোগান্তিতে পড়েছেন এবং অনেকের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে দৈনন্দিন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

সরেজমিনে ঘুরে দেখা যায়, গত এক সপ্তাহের ব্যবধানে চাল, ডাল, ভোজ্যতেল, আটা, পেঁয়াজ, রসুন ও চিনি প্রতি কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি ইলিশসহ দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের দাম কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

এদিকে ব্রয়লার, সোনালী ও দেশি মুরগির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। গরু ও খাসির মাংসের দামও কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। সব ধরনের সবজির দামও কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে বলে জানিয়েছেন ক্রেতারা।

বাজারে আসা অনেক ক্রেতার মুখে বিরক্তি ও অসন্তোষের ছাপ লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দা আ. সবুজ মিয়া বলেন, 'রমজান এলেই কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে দেন। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ে। প্রশাসনের উচিত জরুরি ভিত্তিতে বাজার মনিটরিং জোরদার করা।'

অন্যদিকে বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে বেশি দামে পণ্য কিনতে হওয়ায় খুচরা পর্যায়ে দাম কিছুটা বেশি রাখতে হচ্ছে। মৎস্য বিক্রেতা মো. জব্বার জানান, 'আমরা বেশি দামে মাছ কিনছি, তাই বাধ্য হয়েই কিছুটা বেশি দামে বিক্রি করতে হচ্ছে।'

কাঁচামাল ব্যবসায়ী আ. রহিম মিয়া বলেন, 'নির্বাচনের কারণে মোকাম থেকে বেশি দামে পণ্য কিনতে হয়েছে। তার সঙ্গে পরিবহন খরচও বেড়েছে, ফলে খুচরা দামে প্রভাব পড়েছে।'

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউসার হামিদ বলেন, 'জেলায় বৈঠক হয়েছে। ইতোমধ্যে বাজার মনিটরিং শুরু হয়েছে। কেউ অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

রমজানকে সামনে রেখে বাজারে মূল্যবৃদ্ধির এ পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। কার্যকর বাজার তদারকির মাধ্যমে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন