সর্বশেষ

জাতীয়প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে : তারেক রহমান
ত্রয়োদশ সংসদ নির্বাচন: বিএনপি'র নতুন মন্ত্রিসভা নিয়ে জোর আলোচনা
ডা. শফিক ও নাহিদের বাসায় আজ সন্ধ্যায় যাচ্ছেন তারেক রহমান
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল, নতুন দায়িত্বে সিরাজ উদ্দিন
মঙ্গলবার শপথ নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা
জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তৈয়্যব
৩০ আসনে ভোট পুনর্গণনার দাবিতে ট্রাইব্যুনালে যাচ্ছে জামায়াত নেতৃত্বাধীন জোট
উইকিমিডিয়া বাংলাদেশে-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা
সারাদেশখুলনায় আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ, উত্তেজনা নগরজুড়ে
শপথের পর শ্রদ্ধা নিবেদন: জাতীয় স্মৃতিসৌধ সাময়িকভাবে বন্ধ
মাগুরা আইনজীবী সমিতিতে সভাপতি মিজান, সাধারণ সম্পাদক টগর
ময়মনসিংহ-৪: গণসংহতি আন্দোলন ছাড়লেন মুস্তাফিজুর রহমান রাজিব
রংপুরের জাল ভোটের অভিযোগ: বিএনপি চায় ৩ আসনের পুনঃগণনা
গোপালগঞ্জের ৩ আসনে ১৯ প্রার্থী জামানত হারালেন
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী করার দাবিতে কলাপাড়ায় সংবাদ সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: মাদারীপুরে ২৫ প্রার্থীর মধ্যে ১৭ জনের জামানত বাজেয়াপ্ত
রাজশাহী-৪ আসনে ভোটে অনিয়মের অভিযোগ, পুনঃগণনা চায় বিএনপি প্রার্থী
কিশোরগঞ্জ-৬: দেশের সর্বোচ্চ ব্যবধানে জয়ী বিএনপির শরিফুল আলম
মাদারীপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা: এখনও মামলা হয়নি
আড়াইহাজারে ছিনতাইকালে দুই যুবককে গণপিটুনি, অস্ত্র ও গুলি উদ্ধার
নারায়ণগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত
শিবগঞ্জে জামায়াতে ভোট দেয়ায় স্ত্রীকে তালাকের অভিযোগ
রোজায় বাজারদর স্থিতিশীলতা ও নিরাপদ খাদ্য নিশ্চিতে চাঁপাইনবাবগঞ্জে সভা
ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ
বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণ: মামলা, আরও ২ জন গ্রেপ্তার
কুমিল্লার দাউদকান্দিতে বাস খাদে, নিহত ২; আহত অন্তত ৭
টাঙ্গাইলে প্রাইভেটকার-অটোভ্যান সংঘর্ষে দুইজন নিহত
সিরাজগঞ্জে বাস-রিক্সা সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত রিকশাচালক
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের
নওগাঁয় খাসির মাংসের নামে কুকুর জবাই, পালালেন দুই বিক্রেতা
সাতক্ষীরার পাটকেলঘাটায় ব্রিজের ওপর যুবককে ছুরিকাঘাত, টাকা-মোবাইল ছিনতাই
নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে চুয়াডাঙ্গায় সমন্বয় সভা
আন্তর্জাতিকনাইজেরিয়ার কয়েকটি গ্রাম হামলা, নিহত অন্তত ৩২
খেলাপ্রেমাদাসায় পাকিস্তানকে উড়িয়ে সুপার এইটে ভারত
ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ: পাকিস্তানে পার্লামেন্টের সামনে পিটিআই সমর্থকদের অবস্থান
খেলা

প্রেমাদাসায় পাকিস্তানকে উড়িয়ে সুপার এইটে ভারত

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলটি ৬১ রানে হারিয়েছে ‘ম্যান ইন গ্রিন’দের।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। অভিষেক শর্মা শূন্য রানে আউট হলেও এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেন ঈশান কিষান। তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ৪৫ বলে ৮৭ রানের জুটি গড়েন তিনি। কিষান ৪০ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলেন।

মাঝে সাইম আইয়ুব টানা দুই বলে তিলক ভার্মা (২৫) ও হার্দিক পান্ডিয়াকে (০) ফিরিয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরার আশা দেখান। তবে শেষদিকে অধিনায়ক সূর্যকুমার যাদবের ৩২ ও শিবম দুবের ২৭ রানে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান তোলে ভারত। পাকিস্তানের হয়ে আইয়ুব নেন ৩ উইকেট।

১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। মাত্র ১৩ রানেই তিন উইকেট হারায় তারা। বুমরাহ ও হার্দিক পান্ডিয়ার আঘাতে সাজঘরে ফেরেন সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব ও অধিনায়ক সালমান আলী আগা।

বিপর্যয়ের মধ্যে লড়াই করেন উসমান খান। বাবর আজম ও পরে শাদাব খানের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন তিনি। উসমান ৩৪ বলে ৪৪ রান করে দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করেন। তবে অক্ষর প্যাটেলের আঘাতে বাবর (৫) ও শাদাব (১৪) বিদায় নিলে পাকিস্তানের আশা শেষ হয়ে যায়।

শেষদিকে বরুণ চক্রবর্তী ও হার্দিক পান্ডিয়া লোয়ার অর্ডার গুটিয়ে দিলে ১৮ ওভারে ১১৪ রানেই অলআউট হয় পাকিস্তান। ভারতের হয়ে বুমরাহ, অক্ষর, পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী প্রত্যেকে দুটি করে উইকেট নেন।

এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই ‘এ’ গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত করল ভারত।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন