কুমিল্লায় ৮৩ জন প্রার্থী মধ্যে ৫৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মোট ৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে নির্ধারিত ভোটসংখ্যা অর্জনে ব্যর্থ হওয়ায় ৫৭ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
অবশিষ্ট ২৬ জন প্রার্থী তাদের জামানত রক্ষা করতে সক্ষম হয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের সব প্রার্থীর জামানতই বাজেয়াপ্ত হয়েছে।
কুমিল্লার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, অধিকাংশ আসনেই উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী প্রয়োজনীয় ভোটের আট ভাগের এক ভাগ অর্জন করতে পারেননি।
কুমিল্লা-১ আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ৭ জন, কুমিল্লা-২ আসনে ৬ জনের মধ্যে ৩ জন এবং কুমিল্লা-৩ আসনে ৯ জনের মধ্যে ৭ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
কুমিল্লা-৪ আসনে ৫ জনের মধ্যে ৩ জন, কুমিল্লা-৫ আসনে ১০ জনের মধ্যে ৮ জন এবং কুমিল্লা-৬ আসনে ৯ জনের মধ্যে ৭ জন প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন।
এছাড়া কুমিল্লা-৭ আসনে ৫ জনের মধ্যে ২ জন, কুমিল্লা-৮ আসনে ৮ জনের মধ্যে ৬ জন, কুমিল্লা-৯ আসনে ৮ জনের মধ্যে ৬ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
কুমিল্লা-১০ আসনে ৭ জনের মধ্যে ৫ জন এবং কুমিল্লা-১১ আসনে ৭ জনের মধ্যে ৫ জন প্রার্থী নির্ধারিত ভোটসংখ্যা অর্জন করতে পারেননি।
নির্বাচন কমিশনের জারি করা পরিপত্র অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট আসনে প্রদত্ত মোট ভোটের কমপক্ষে আট ভাগের এক ভাগ না পেলে তার জামানত বাবদ জমা দেওয়া ৫০ হাজার টাকা বাজেয়াপ্ত হয়। মনোনয়নপত্র দাখিলের সময় প্রত্যেক প্রার্থীকে এ পরিমাণ অর্থ জামানত হিসেবে জমা দিতে হয়।
১১৭ বার পড়া হয়েছে