সর্বশেষ

জাতীয়এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান
নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার
জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের গেজেট জারি, শপথের প্রস্তুতি
সারাদেশকুষ্টিয়ায় বিজয়ের পর শান্তির বার্তা: সংযমের আহ্বান রেজা আহমেদ বাচ্চু মোল্লার
পাবনা-৫ আসনের ভোট পুন:গণনার দাবি জামায়াতের
নারায়ণগঞ্জ-৫: ফলাফল নিয়ে ১১ দলের উদ্বেগ, ফল পাল্টানোর অভিযোগ
রাজশাহীতে ছয়টি আসনে জামানত হারালেন ২০ প্রার্থী
মিথ্যা মামলার অভিযোগ টাঙ্গাইল-৩ আসনে বিজয়ী লুৎফর রহমানের
নওগাঁর ছয় আসনে ২০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
নওগাঁ-২ আসনে পরাজয়ের খবরে বিএনপি কর্মীর মৃত্যু
মাদারীপুরে বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা, এলাকায় আতঙ্ক
চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২; মরদেহের কাছে যাওয়া যাচ্ছে না : পুলিশ
মোংলায় সুন্দরবন দিবস উদযাপন: ক্ষতিসাধনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
নরসিংদীতে হোটেলে বাকবিতণ্ডার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ
নড়াইলে জামায়াত নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ
বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদে যুবক খুন, অভিযুক্ত পলাতক
কুয়াকাটায় মোটরসাইকেল চালককে হোটেলে আটক ও নির্যাতন
বড়াইগ্রামে বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষ, অন্তত ৬ আহত
টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের দুই আরেহীর মৃত্যু
ঘোড়াশালে কাভার্ডভ্যানের ধাক্কায় মিনি ট্রাকের হেলপার নিহত
জাতীয় সংসদ নির্বাচন : কুষ্টিয়া-১ আসনে ছয় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
মাদারীপুর-৩ আসনে ধানের শীষের কাছে হেরে গেল জামায়াত
রংপুর-৪ ও ৬ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ, পাল্টাপাল্টি অভিযোগে উত্তাল এলাকা
পঞ্চগড়ে ভাইরাল ভিডিও নিয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
আন্তর্জাতিকএপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের পদত্যাগ
খেলাউয়েফা নেশন্স লিগ: একই গ্রুপে স্পেন-ইংল্যান্ড, রোনালদোর প্রতিপক্ষ হলান্ড
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহতদের পরিচয় শনাক্ত

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 

শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় বোমা তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত হওয়ার ঘটনায় তাদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।

শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ নিহতদের নাম প্রকাশ করেন।

নিহতরা হলেন জেলার শিবগঞ্জ উপজেলার কথুনিপাড়া গ্রামের জিহাদ আলী এবং সদর উপজেলার ধামার মোড় এলাকার আল আমিন। বিস্ফোরণের ঘটনায় আরও তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। তারা বর্তমানে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর আনুমানিক ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের একটি বাড়িতে শক্তিশালী বোমা তৈরির কাজ চলছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আশপাশের এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির ইটের দেয়ালের একটি অংশ ধসে পড়ে এবং টিনের চাল উড়ে যায়। ঘটনাস্থলেই জিহাদ আলী ও আল আমিন ছিন্নভিন্ন হয়ে নিহত হন।

আহতরা হলেন ফাটাপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে বজলুর রহমান, জেনারুল ইসলামের ছেলে মিনহাজ এবং রানীহাটি-উপরধুমি এলাকার রফিজুল ইসলামের ছেলে শুভ (২০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করেন। পুলিশ জানিয়েছে, আহতদের শরীরের বেশিরভাগ অংশ ঝলসে গেছে এবং তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

স্থানীয়দের দাবি, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছিল। সম্ভাব্য সংঘাতের প্রস্তুতির অংশ হিসেবেই ওই বাড়িতে রাতভর বোমা তৈরি করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহাজাহান এবং চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন। ডিআইজি সাংবাদিকদের বলেন, ঘটনাটি নির্বাচন-পরবর্তী রাজনৈতিক কারণে ঘটেছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। যে উদ্দেশ্যেই বোমা তৈরি করা হয়ে থাকুক না কেন, জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিস্ফোরণের পর র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। আহত তিনজনকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন