সর্বশেষ

জাতীয়এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান
নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার
জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের গেজেট জারি, শপথের প্রস্তুতি
সারাদেশকুষ্টিয়ায় বিজয়ের পর শান্তির বার্তা: সংযমের আহ্বান রেজা আহমেদ বাচ্চু মোল্লার
পাবনা-৫ আসনের ভোট পুন:গণনার দাবি জামায়াতের
নারায়ণগঞ্জ-৫: ফলাফল নিয়ে ১১ দলের উদ্বেগ, ফল পাল্টানোর অভিযোগ
রাজশাহীতে ছয়টি আসনে জামানত হারালেন ২০ প্রার্থী
মিথ্যা মামলার অভিযোগ টাঙ্গাইল-৩ আসনে বিজয়ী লুৎফর রহমানের
নওগাঁর ছয় আসনে ২০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
নওগাঁ-২ আসনে পরাজয়ের খবরে বিএনপি কর্মীর মৃত্যু
মাদারীপুরে বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা, এলাকায় আতঙ্ক
চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২; মরদেহের কাছে যাওয়া যাচ্ছে না : পুলিশ
মোংলায় সুন্দরবন দিবস উদযাপন: ক্ষতিসাধনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
নরসিংদীতে হোটেলে বাকবিতণ্ডার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ
নড়াইলে জামায়াত নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ
বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদে যুবক খুন, অভিযুক্ত পলাতক
কুয়াকাটায় মোটরসাইকেল চালককে হোটেলে আটক ও নির্যাতন
বড়াইগ্রামে বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষ, অন্তত ৬ আহত
টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের দুই আরেহীর মৃত্যু
ঘোড়াশালে কাভার্ডভ্যানের ধাক্কায় মিনি ট্রাকের হেলপার নিহত
জাতীয় সংসদ নির্বাচন : কুষ্টিয়া-১ আসনে ছয় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
মাদারীপুর-৩ আসনে ধানের শীষের কাছে হেরে গেল জামায়াত
রংপুর-৪ ও ৬ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ, পাল্টাপাল্টি অভিযোগে উত্তাল এলাকা
পঞ্চগড়ে ভাইরাল ভিডিও নিয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
আন্তর্জাতিকএপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের পদত্যাগ
খেলাউয়েফা নেশন্স লিগ: একই গ্রুপে স্পেন-ইংল্যান্ড, রোনালদোর প্রতিপক্ষ হলান্ড
সারাদেশ

নরসিংদীতে হোটেলে বাকবিতণ্ডার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদী পৌর শহরে খাবার হোটেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পৌর এলাকার চৌয়ালা মহল্লায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার জানায়, শহরের সাটিরপাড়া এলাকায় স্বাধীন মিয়ার একটি খাবারের হোটেলে সকালে দুই ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা ধস্তাধস্তিতে রূপ নিলে পরিস্থিতি শান্ত করতে হোটেল মালিকের ছেলে সাকিবুল হাসান সংশ্লিষ্টদের বাইরে যেতে বলেন। এতে সাটিরপাড়ার মনির ও শান্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগ করা হয়েছে।

পরবর্তীতে মনির ও শান্তর নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে স্বাধীন মিয়ার বাড়িতে হামলা চালায় বলে দাবি ভুক্তভোগীদের। হামলাকারীরা ঘরের জানালা, আলমারি, ড্রেসিং টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। বাইরে রাখা একটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়। এ সময় আলমারিতে থাকা প্রায় তিন লাখ টাকা ও সাত ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার পর ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে এবং ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে।

ভুক্তভোগী সাকিবুল হাসান বলেন, 'দোকানে ঝগড়া থামাতে গিয়ে আমি হামলার শিকার হই। পরে তারা বাড়িতে গিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।'

এ বিষয়ে নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, ঘটনাস্থলে গিয়ে বাড়ি ভাঙচুর ও লুটপাটের সত্যতা পাওয়া গেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এখনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন