সারাদেশ
বাংলাদেশ জামায়াতে ইসলামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা সদর আসন, পাবনা-৫-এর ভোট পুন:গণনার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে।
পাবনা-৫ আসনের ভোট পুন:গণনার দাবি জামায়াতের
কলিট তালুকদার, পাবনা
শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা সদর আসন, পাবনা-৫-এর ভোট পুন:গণনার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে।
সংবাদ সম্মেলনটি পাবনা শহরের বাস টার্মিনাল এলাকার দলের নির্বাচন পরিচালনা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গাফফার খান লিখিত বক্তব্যে অভিযোগ করেছেন যে, ভোট গণনা প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। এছাড়া তিনি উল্লেখ করেন, নির্বাচনের পর দলের কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে এবং দলের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পাশাপাশি নির্বাচনের পর জামায়াত সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগও করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সালেহ আব্দুল্লাহ, এস এম সোহেল, সদর আমির আব্দুর রবসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১২৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন