সর্বশেষ

পর্যটন

পর্যটকশূন্য কুয়াকাটা: নির্বাচনের ছায়া সামলাতে ব্যর্থ পর্যটন কেন্দ্র

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর প্রসিদ্ধ পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটা প্রতি বছর ফাগুনের মাসে বরন ও ভালোবাসা দিবসকে ঘিরে পর্যটকে মুখর থাকে।

তবে এবারের দৃশ্য একেবারেই ভিন্ন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রভাবে দীর্ঘ প্রায় দুই সপ্তাহ ধরে সৈকতজুড়ে বিরাজ করছে নীরবতা।

২২ কিলোমিটার দীর্ঘ সৈকতের ধারে পর্যটকের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য পর্যটনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানগুলো মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

বেঞ্চি ব্যবসায়ী মো ইয়াসিন জানান, "নির্বাচনের কারণে গত দুই সপ্তাহ ধরে কুয়াকাটায় পর্যটক নেই বললেই চলে। সামনে রমজানের কারণে পরিস্থিতি আরও সংকটময় হবে।"

ঢাকা থেকে আসা পর্যটক শামীম ও রুবিনা বলেন, "নির্বাচনে ভোট দিয়ে তাড়াহুড়ো করে ভালোবাসা দিবসের জন্য কুয়াকাটায় এসেছিলাম। কিন্তু এসে দেখি সৈকতে একেবারেই পর্যটক নেই।"

কুয়াকাটা হোটেল-মোটেল অউনার এসোসিয়েশন সভাপতি মোঃ মোতালেব শরীফ বলেন, "নির্বাচনের কারণে পর্যটকের সংখ্যা কম। রমজানের শুরুতে আরও কমে যাবে।"

কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো ইয়াসিন সাদেক জানান, "বর্তমানে পর্যটক নেই বললেই চলে। পৌর প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ ও মহিপুর থানা পুলিশ পর্যটকদের সেবা নিশ্চিত করতে তৎপর রয়েছে।"

যদিও পর্যটকের সংখ্যা কম, যারা এসেছেন তারা সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। কেউ সমুদ্রের নোনা জলে গাঁ ভাসাচ্ছেন, কেউ আবার সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে সময় কাটাচ্ছেন।

২৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
পর্যটন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন