সর্বশেষ

জাতীয়নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার
জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের গেজেট জারি, শপথের প্রস্তুতি
সারাদেশরাজশাহীতে ছয়টি আসনে জামানত হারালেন ২০ প্রার্থী
মিথ্যা মামলার অভিযোগ টাঙ্গাইল-৩ আসনে বিজয়ী লুৎফর রহমানের
নওগাঁর ছয় আসনে ২০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
নওগাঁ-২ আসনে পরাজয়ের খবরে বিএনপি কর্মীর মৃত্যু
মাদারীপুরে বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা, এলাকায় আতঙ্ক
চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২; মরদেহের কাছে যাওয়া যাচ্ছে না : পুলিশ
বড়াইগ্রামে বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষ, অন্তত ৬ আহত
টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের দুই আরেহীর মৃত্যু
ঘোড়াশালে কাভার্ডভ্যানের ধাক্কায় মিনি ট্রাকের হেলপার নিহত
জাতীয় সংসদ নির্বাচন : কুষ্টিয়া-১ আসনে ছয় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
মাদারীপুর-৩ আসনে ধানের শীষের কাছে হেরে গেল জামায়াত
রংপুর-৪ ও ৬ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ, পাল্টাপাল্টি অভিযোগে উত্তাল এলাকা
পঞ্চগড়ে ভাইরাল ভিডিও নিয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
আন্তর্জাতিকএপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের পদত্যাগ
খেলাউয়েফা নেশন্স লিগ: একই গ্রুপে স্পেন-ইংল্যান্ড, রোনালদোর প্রতিপক্ষ হলান্ড
সারাদেশ

ফলাফল মেনে নেয়ার পর ভোট পুনর্গণনার দাবি সারজিসের

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পঞ্চগড়-১ আসনের ফলাফল নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১-দলীয় নির্বাচনী জোটের প্রার্থী সার্জিস আলম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে ভোট পূর্ণগণনার দাবি জানিয়েছেন। তার এই দাবিকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নিন্দার ঝড় উঠেছে।

বেসরকারি ফলাফল অনুযায়ী বিএনপির প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির ৮,১২০ ভোটের ব্যবধানে পরাজিত হন সার্জিস আলমের কাছে। ফল ঘোষণা চলাকালীন জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিএনপি প্রার্থী নওশাদ জমিরের পাশে বসেছিলেন সার্জিস আলম। ফল ঘোষণার পর তিনি বিজয়ী বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানান। উপস্থিতরা এবং সারা দেশ এই দৃষ্টান্তকে নতুন রাজনৈতিক সংস্কার এবং অভিনব হিসেবে প্রশংসা করেন।

কিন্তু নির্বাচনের রাতে সার্জিস আলম সোশ্যাল মিডিয়ায় নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। তিনি ফেসবুক পোস্টে উল্লেখ করেন, “আমি জনগণের রায়কে সম্মান করি, তবে কিছু কেন্দ্রে অনিয়ম এবং ফল পরিবর্তনের আশঙ্কা আছে”। তার দাবি, এসব অভিযোগ যাচাই না হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। তাই তিনি সব কেন্দ্রের ভোট পুনর্গণনার দাবি জানান।

এর আগে তিনি জানান, “আমরা একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি। ব্যারিস্টার নওশাদ জমির ভাইকে শুভেচ্ছা জানাতে এসেছি। জনগণ যদি এক ভোটেও এগিয়ে রাখে, সেই রায়কে সম্মান করা আমাদের রাজনৈতিক শিষ্টাচারের অংশ। প্রতিদ্বন্দ্বীকে সম্মান দেখানো এবং তাঁর খুশির মুহূর্তে পাশে থাকা আমাদের দায়িত্ব।”

তবে অভিনন্দন জানালেও পরবর্তীতে সার্জিস আলমের ভোট পুনর্গণনার দাবির পর রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সচেতন মহল মনে করছেন, ফলাফল ঘোষণার পর পূর্ণ গণনার দাবি তোলা জনগণ এবং নির্বাচন কমিশন কর্মকর্তাদের ওপর অনাস্থার বার্তা দেয়।

জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বলেন, “ফল ঘোষণা সময় আমি নিজে উপস্থিত ছিলাম। প্রত্যেক ভোট কেন্দ্রে আমাদের এজেন্ট ছিল। কোথাও কোন অঘটনের খবর পাইনি। সার্জিস আলম নিজে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন। তারপরও এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়। রাজনীতিতে এটা তার অপরিপক্কতার প্রমাণ।”

জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচনী আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে যে কোনো প্রার্থী লিখিতভাবে আপত্তি জানাতে এবং পুনর্গণনার আবেদন করতে পারেন। অভিযোগ পেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন