সর্বশেষ

জাতীয়দুই–তৃতীয়াংশ আসন পেয়ে দুই যুগ পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি
সরকার গঠনে জোট করার প্রশ্নই আসে না : সালাহউদ্দিন আহমদ
১৮ ফেব্রুয়ারি এমপিদের শপথ, এরপরই সরকার গঠন: আহমেদ আযম খান
২৯৯টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি ২১০টি, জামায়াতে ইসলামী ৬৭টি, এনসিপি ৬টি, গণঅধিকার পরিষদ ১টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং ১৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী
সারাদেশনারায়ণগঞ্জে সেলুনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে শিশুসহ ৩ জন দগ্ধ
কুষ্টিয়া-১: বিজয়ী রেজা আহমেদ বাচ্চুকে শুভেচ্ছা প্রতিদ্বন্দ্বীর
খুলনায় জামায়াতের দাপট, ৩৬ আসনের ২৫টিতে জয়, বিএনপির ভরাডুবি
বগুড়ায় গ্যারেজে কিশোরের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ-২ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা নজরুল ইসলামের
মাদক ও চাঁদাবাজদের কোন ছাড় নয় : নব নির্বাচিত ড. ফরিদ
মাগুরায় চিকিৎসক ও পুলিশ সদস্যের ওপর হামলা, সিসিটিভি ফুটেজে চাঞ্চল্য
পাথরঘাটায় গণপিটুনিতে চোখ উপড়ে নিহত যুবক
নড়াইলে বিল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বিএনপি ক্যাডারভিত্তিক নয়, গণভিত্তিক দল: মির্জা ফখরুল
কক্সবাজারে চারটি আসনেই বিএনপির জয়, বড় ব্যবধানে জয় পেলেন সালাহউদ্দিন আহমদ
রংপুরে ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে এনসিপির বিজয়
কুষ্টিয়া- ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আফজাল হোসেন বিজয়ী
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
আন্তর্জাতিকবেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান
খেলাবার্সেলোনার জালে আতলেতিকোর ৪ গোলের ‘নীরব বিপ্লব’
সারাদেশ

সাতক্ষীরায় চার আসনেই জামায়াতের জয়, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত জেলা গড়ার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার চারটি সংসদীয় আসনেই বিপুল ভোটে জয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থীরা। নবনির্বাচিত সংসদ সদস্যরা জেলাকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মিথ্যা মামলা-মুক্ত করার অঙ্গীকার করেছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আফরোজা খানম আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন। এ সময় তিনি নির্বাচিত প্রার্থীদের হাতে ফলাফলের কপি তুলে দিয়ে অভিনন্দন জানান।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে দলটির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ ইজ্জতউল্লাহ, সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে হাফেজ রবিউল বাসার এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে গাজী নজরুল ইসলাম বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণার পর অধ্যক্ষ ইজ্জতউল্লাহ বলেন, সাতক্ষীরার কোনো মানুষকে আর হয়রানি ও মিথ্যা মামলার শিকার হতে দেওয়া হবে না। সাধারণ মানুষের প্রত্যাশা ও আস্থার প্রতিদান দিতে তাঁরা কাজ করবেন বলে তিনি উল্লেখ করেন। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নেরও অঙ্গীকার করেন তিনি।

সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, জেলার মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ ও উন্নত সাতক্ষীরা গড়াই হবে তাঁদের অগ্রাধিকার।

সাতক্ষীরা-৩ আসনের বিজয়ী হাফেজ রবিউল বাসার বলেন, জনগণ দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য তাঁদের নির্বাচিত করেছেন। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে তিনি কাজ করার প্রতিশ্রুতি দেন।

উপকূলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাতক্ষীরা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেন, সকল প্রতিকূলতা মোকাবিলা করে রাস্তাঘাটসহ জেলার অবকাঠামোগত উন্নয়নে তাঁরা নিরলসভাবে কাজ করবেন।

সাতক্ষীরা জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল বলেন, এখন কে ভোট দিয়েছে বা দেয়নি তা বিবেচ্য নয়; জেলার সব মানুষই তাঁদের। দীর্ঘদিন অধিকারবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নই নতুন সংসদ সদস্যদের প্রধান লক্ষ্য হবে বলে তিনি জানান।

ফল ঘোষণা উপলক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি ছাত্রশিবির ও জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন