সর্বশেষ

জাতীয়দুই–তৃতীয়াংশ আসন পেয়ে দুই যুগ পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি
২৯৯টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি ২১০টি, জামায়াতে ইসলামী ৬৭টি, এনসিপি ৬টি, গণঅধিকার পরিষদ ১টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং ১৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী
সারাদেশবগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বিএনপি ক্যাডারভিত্তিক নয়, গণভিত্তিক দল: মির্জা ফখরুল
কক্সবাজারে চারটি আসনেই বিএনপির জয়, বড় ব্যবধানে জয় পেলেন সালাহউদ্দিন আহমদ
রংপুরে ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে এনসিপির বিজয়
কুষ্টিয়া- ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আফজাল হোসেন বিজয়ী
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
আন্তর্জাতিকবেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান
খেলাবার্সেলোনার জালে আতলেতিকোর ৪ গোলের ‘নীরব বিপ্লব’
সারাদেশ

মাদারীপুর-১: পোস্টাল ভোটে হেরে গেলেন বিএনপি প্রার্থী নাদিরা আক্তার

নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর
নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপি’র নাদিরা আক্তার কেন্দ্রগুলোর গণনায় এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত পোস্টাল ভোটের ব্যবধানে হেরে গেছেন।

মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানে ১১ দলীয় জোটের রিক্সা প্রতীকের প্রার্থী সাইদ উদ্দিন আহমেদ হানজালা বিজয়ী হয়েছেন।

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় মোট ১০২টি ভোট কেন্দ্র ছিল। মোট ভোটার সংখ্যা ৩,২৪,২৮৯ জন। নির্বাচনে অংশগ্রহণ করেছেন ১,৮২,৭১০ জন ভোটার। ভোট বাতিল হয়েছে ৩,৭১৯টি।
১০২টি কেন্দ্রের ভোট গণনায় ১১ দলীয় জোটের প্রার্থী হানজালা পেয়েছিলেন ৬৩,৫১১ ভোট। নাদিরা আক্তার পেয়েছিলেন ৬৪,২৯১ ভোট, যা বিজয়ীর চেয়ে ৭৮০ ভোট বেশি। তবে পোস্টাল ভোটে হানজালা ১,৩৯৮ ভোট পান, আর নাদিরা মাত্র ২৩৩ ভোট পেয়ে ৩৮৫ ভোটের ব্যবধানে হার মেনে নেন।

নির্বাচন চলাকালে শিবচর উপজেলার স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিও ফলাফলের উপর প্রভাব ফেলেছে। নাদিরা আক্তারের পক্ষে বিদ্রোহী প্রার্থী কামাল জামান মোল্লার সমর্থন থাকলেও শিবচরের সাবেক সংসদ সদস্য নূর-ই আলম লিটন চৌধুরী আওয়ামী লীগ কর্মীদের হানজালাকে সমর্থন দেওয়ার নির্দেশ দেন। এতে ভোটের ভারসাম্য পরিবর্তিত হয় এবং শেষ পর্যন্ত হানজালার বিজয় নিশ্চিত হয়।

এদিকে মাদারীপুর-২ আসনে বিএনপি প্রার্থী জাহান্দার আলী মিয়া ৬১,৭৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মিল্টন বৈদ্য, যিনি ৪৬,৪৭৬ ভোট পেয়েছেন।

মাদারীপুর-৩ আসনে বিএনপি প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার ৯৬,১৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতের প্রার্থী, যিনি ৮৪,৬৪৬ ভোট পেয়েছেন।

১৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন