রাজশাহী-৫: ধানের শীষের নজরুল ইসলাম বিশাল ব্যবধানে জয়ী
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনের বেসরকারি ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল বিজয়ী হয়েছেন।
ভোটগ্রহণ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। পরে কেন্দ্রগুলোতে ভোট গণনা শুরু হয় এবং রাত সাড়ে ৭টার পর ফলাফল আসতে শুরু করে।
বেসরকারি ফলাফলে ১৩২টি কেন্দ্রের মধ্যে ১৩০টিতে অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল এগিয়ে ছিলেন। তিনি মোট ১ লাখ ৫২ হাজার ৮৩৫ ভোট পেয়ে ৭২ হাজার ৫১২ ভোট পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা মনজুর রহমানকে প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
অন্য প্রার্থীদের মধ্যে ইসফা খায়রুল হক শিমুল (ঘোড়া) পেয়েছেন ২ হাজার ৪৭৪ ভোট, ব্যারিস্টার রেজাউল করিম (ফুটবল) ৬ হাজার ৩৮৫ ভোট, আলতাফ হোসেন মোল্লা (একতারা) ৯২৯ ভোট, রুহুল আমিন (হাতপাখা) ৬১০ ভোট এবং রায়হান কাউসার (মোটরসাইকেল) ৪৩৮ ভোট।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট এসেছে ১ লাখ ৩৩ হাজার ৮৯৬টি, ‘না’ ভোট ৭৮ হাজার ৫৯৫টি। এ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ১৭৭ জন, যার মধ্যে ৬৭.২৯ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
১৬০ বার পড়া হয়েছে