নারায়ণগঞ্জে ৫ আসনের নির্বাচনে ধানের শীষের ৪, শাপলা কলির ১ জয়
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জে শুক্রবার অনুষ্ঠিত ৫টি সংসদীয় আসনের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার মোঃ রায়হান কবির ভোর ৫টায় ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা গেছে, ধানের শীষের প্রার্থীরা ৪টি আসনে জয়ী হয়েছেন, একটিতে জয় পেয়েছেন এনসিপির শাপলা কলি প্রতীকের প্রার্থী।
নারায়ণগঞ্জ-১: বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ১ লাখ ৫৬ হাজার ৩৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন মোল্লা।
নারায়ণগঞ্জ-২: ধানের শীষের নজরুল ইসলাম আজাদ ১ লাখ ২৪ হাজার ২৯১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াস মোল্লা পেয়েছেন ৮১ হাজার ৫৪ ভোট।
নারায়ণগঞ্জ-৩: ধানের শীষের আজাহারুল ইসলাম মান্নান ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকবাল হোসেন ১ লাখ ৩৪ হাজার ৯১৮ ভোট পেয়েছেন।
নারায়ণগঞ্জ-৪: শাপলা কলি প্রতীকের আব্দুল্লাহ আল আমিন ১ লাখ ৬ হাজার ১৭১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের খেজুর গাছ প্রতীকের মনির হোসেন কাসেমী ৮০৬১৯ ভোট পেয়েছেন।
নারায়ণগঞ্জ-৫: ধানের শীষের আবুল কালাম ১ লাখ ১৪ হাজার ৭৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের দেয়াল ঘড়ি প্রতীকের সিরাজুল মামুন ১ লাখ ১ হাজার ৯৬ ভোট পেয়েছেন।
ফলাফলের সঙ্গে দেখা যাচ্ছে, নারায়ণগঞ্জে মূলত ধানের শীষের প্রার্থীদের প্রাধান্য, তবে নারায়ণগঞ্জ-৪ আসনে শাপলা কলি প্রতীকের জয় একটি ব্যতিক্রম।
১৫৫ বার পড়া হয়েছে