সর্বশেষ

সারাদেশ

বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে শুরুর আনুষ্ঠানিক গণনা ও ফলাফলের ভিত্তিতে জানা গেছে, তিনি বিপুল ভোটের ব্যবধান নিয়ে জয়ী হয়েছেন।

প্রাপ্ত ফলাফলে সাচিং প্রু জেরী পেয়েছেন ১,৪১,৪৫৫ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির আবু সাঈদ মো. সুজাউদ্দিন পেয়েছেন ২৬,১৬২ ভোট। এছাড়া ইসলামী শাসনতন্ত্রের মোঃ আবুল কালাম পেয়েছেন ৪,৭১৮ ভোট এবং জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের আবু জাফর মোঃ ওয়ালী উল্লাহ পেয়েছেন ২,৪৩৫ ভোট।

এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩,১৫,৪২২ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১,৬১,৭৭৫ এবং নারী ভোটার ১,৫৩,৬৪৭।

নির্বাচনী প্রচারণার সময় সাচিং প্রু জেরী শান্তিপূর্ণভাবে ভোটারদের সাথে যোগাযোগ চালিয়েছেন। জয়ী হওয়ার পর তিনি বান্দরবানের উন্নয়ন, পাহাড়ি এলাকায় পানি সংকট সমাধান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন এবং কর্মসংস্থানের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

নির্বাচনকে ঘিরে বান্দরবানে রাজনৈতিক উত্তাপ এবং জনসাধারণের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। স্থানীয় পথসভা, রাজনৈতিক কর্মসূচি ও গণসংযোগে সাচিং প্রু জেরী উল্লেখযোগ্য সমর্থন পেয়েছেন।

২৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন