সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে শান্তিপূর্ণভাবে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

স্বপন মির্জা, সিরাজগঞ্জ 
স্বপন মির্জা, সিরাজগঞ্জ 

বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

জেলার ৬টি আসনে ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত একটানা চলে।

ভোটগ্রহণ শেষে ৯২৩টি কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তাদের নেতৃত্বে এবং ৩৯ জন প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা শুরু হয়। কেন্দ্রের বাইরে ফলাফল জানতে উৎসুক প্রার্থীদের সমর্থকরা অপেক্ষা করেন।

এবারের নির্বাচনে সিরাজগঞ্জ জেলায় মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জন। ৬টি সংসদীয় আসনের মধ্যে ১৭৮টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে ৫৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ হাজার ৩৭৪ জন সেনা সদস্য, ৯৬ জন র‌্যাব সদস্য, ৩৬০ জন বিজিবি সদস্য, ১ হাজার ৯৮৪ জন পুলিশ ও ১২ হাজার আনসার সদস্য দায়িত্ব পালন করেন।

২৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন