বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জের ৬ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ একটানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
জেলার ৬টি সংসদীয় আসনে মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব আসনে ভোটাধিকার প্রয়োগ করবেন ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জন ভোটার। জেলার ৯২৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে ১৭৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।
নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দায়িত্ব পালন করছেন ৫৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া মোতায়েন রয়েছে ১ হাজার ৩৭৪ জন সেনা সদস্য, ৯৬ জন র্যাব সদস্য, ৩৬০ জন বিজিবি সদস্য, ১ হাজার ৯৮৪ জন পুলিশ সদস্য এবং ১২ হাজার আনসার সদস্য।
সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
১৬৭ বার পড়া হয়েছে