সর্বশেষ

জাতীয়

আজ কেন্দ্রের ধারে-কাছে কুকুর খুঁজে পাবেন না, আছে শুধু মানুষ: সিইসি 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, অতীতে যেসব নির্বাচনে ভোটকেন্দ্র ফাঁকা থাকার চিত্র দেখানো হয়েছে, এবার সে দৃশ্য নেই। এখন কেন্দ্রগুলোতে শুধু ভোটার আর ভোটার।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটন গার্ডেন হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, “আগে টেলিভিশনে ভোটকেন্দ্রে কুকুরের ছবি দেখানো হয়েছে, মাঠ ফাঁকা দেখানো হয়েছে। আজ কেন্দ্রের ধারে-কাছে কুকুর খুঁজে পাবেন না। এখন সব মানুষ আর মানুষ।”

নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের প্রতি আস্থা ফিরে আসবে কিনা— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশনের প্রতি আস্থা ইতোমধ্যে ফিরে এসেছে। তার দাবি, ভোটার উপস্থিতি এবং বিভিন্ন দলের অংশগ্রহণই তার প্রমাণ। তিনি বলেন, “আস্থা না থাকলে এত মানুষ ভোট দিতে আসত না, এত গণমাধ্যমও উপস্থিত থাকত না।”

দেশের বিভিন্ন স্থানে ভোটের পরিবেশ প্রসঙ্গে সিইসি জানান, তিনি টেলিভিশনে বিভিন্ন জেলার চিত্র দেখেছেন। বিশেষ করে পঞ্চগড়ে কুয়াশার মধ্যে সকাল থেকেই নারীদের লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার দৃশ্য তাকে আশাবাদী করেছে। তিনি বলেন, যুবসমাজ ও নারীরা দেশের শক্তিতে রূপান্তরিত হবে।

ঈদের আমেজের সঙ্গে ভোটের পরিবেশের তুলনা করে নাসির উদ্দিন বলেন, কমিশন বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল এবং সারা দেশে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। তিনি জোর দিয়ে বলেন, “ইসি কারও পক্ষে বা বিপক্ষে নয়। এ দেশে পাতানো নির্বাচন হবে না, কেন্দ্র দখলের সংস্কৃতি ভুলে যেতে হবে।”

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানান। তার ভাষ্য, সামাজিক মাধ্যমে অনেক সময় ভিন্ন উদ্দেশ্যে ভুল তথ্য ছড়ানো হয়, যা যাচাই ছাড়া শেয়ার করা উচিত নয়। মূলধারার গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

নির্বাচন ঘিরে গুজবের বিষয়ে সিইসি বলেন, এআই-নির্ভর ভুয়া কনটেন্ট বর্তমানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি দাবি করেন, এ ধরনের অপতথ্যের বড় অংশ দেশের বাইরে থেকে ছড়ানো হচ্ছে, যা নিয়ন্ত্রণ করা কঠিন। তবে সঠিক তথ্য দ্রুত প্রচারের মাধ্যমে অপপ্রচার মোকাবিলার কৌশল নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সবশেষে তিনি বলেন, মানুষ বুঝে গেছে- সুষ্ঠু নির্বাচন আয়োজন ছাড়া কমিশনের অন্য কোনো উদ্দেশ্য নেই।

 

৪০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন