সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
১২ কোটি ভোটারের রায়ের অপেক্ষায় দেশ, শ্বাসরুদ্ধকর ভোটের লড়াই চলছে
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশযত সময় গড়াবে, বিজয় তত সন্নিকটে : আশাবাদী হাসনাত আবদুল্লাহ
ধামরাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ, বাড়ছে নারী ভোটারের উপস্থিতি
কুষ্টিয়া-১: উৎসবমুখর ভোটগ্রহণ, অধিকাংশ কেন্দ্রে দলের এজেন্ট অনুপস্থিত
বাগেরহাটে ১৮৬টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নজরদারি
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নজিরবিহীন নিরাপত্তায় বগুড়ায় ভোটগ্রহণ চলছে, কেন্দ্রে কেন্দ্রে ভোটারের ভিড়
ময়মনসিংহের ১১ আসনে ভোটগ্রহণ শুরু, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
জামালপুরে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচন শুরু
মাগুরায় দুই আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে
শেরপুরে দুই আসনে ভোটগ্রহণ চলছে, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
মোংলা-রামপালে ভোটারদের দীর্ঘ লাইন, প্রথম ভোট দিলেন বিএনপি ও জামায়াত প্রার্থী
নেত্রকোনায় ভোটগ্রহণ শুরু, অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
সাতক্ষীরার চার আসনে ভোটগ্রহণ চলছে, শান্তিপূর্ণ পরিবেশে চলছে নির্বাচন
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
সারাদেশ

কুষ্টিয়া-১: উৎসবমুখর ভোটগ্রহণ, অধিকাংশ কেন্দ্রে দলের এজেন্ট অনুপস্থিত

আতিয়ার রহমান, দৌলতপুর কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর কুষ্টিয়া

বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের ১৩৫টি ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শুরু হলে প্রথম থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

সকাল বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড়ও বাড়তে থাকে। বিশেষ করে সকাল ৯টার পর নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে বিভিন্ন কেন্দ্রে। দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের শহিদ রফিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৮টার দিকে ভোট দেন ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা। ভোটের পরিবেশে সন্তোষ প্রকাশ করে তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

মাঠপর্যায়ের তথ্যে জানা গেছে, ১৩৫টি কেন্দ্রের অধিকাংশেই বিএনপি ও জামায়াত প্রার্থীর পোলিং এজেন্ট উপস্থিত থাকলেও অন্যান্য দলের এজেন্টদের দেখা যায়নি। মানিকদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা খালিদ বিন ওয়ালিদ জানান, ওই কেন্দ্রে মোট ২ হাজার ৫৪০ জন ভোটার রয়েছেন। সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। তবে বিএনপি ও জামায়াত প্রার্থীর এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট উপস্থিত নেই বলে তিনি উল্লেখ করেন।

ভোটারদের মধ্যেও ছিল স্বস্তির অনুভূতি। মতিউর রহমান নামের এক ভোটার বলেন, দীর্ঘ ১৬ বছর পর নির্ভয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তিনি আনন্দিত। তার পরিবারের অন্য সদস্যরাও ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছেন বলে জানান তিনি।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও অনিন্দ্য গুহ জানিয়েছেন, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে এবং সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

এই আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ধানের শীষ প্রতীকের রেজা আহমেদ বাচ্চু মোল্লা, দাঁড়িপাল্লা প্রতীকের বেলাল উদ্দিন এবং মটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী) নুরুজ্জামান হাবলু মোল্লার মধ্যে। তবে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টও অনেক কেন্দ্রে অনুপস্থিত রয়েছে বলে জানা গেছে, বিষয়টি নুরুজ্জামান হাবলু মোল্লা নিজেও নিশ্চিত করেছেন।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন