সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
১২ কোটি ভোটারের রায়ের অপেক্ষায় দেশ, শ্বাসরুদ্ধকর ভোটের লড়াই চলছে
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশযত সময় গড়াবে, বিজয় তত সন্নিকটে : আশাবাদী হাসনাত আবদুল্লাহ
ধামরাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ, বাড়ছে নারী ভোটারের উপস্থিতি
কুষ্টিয়া-১: উৎসবমুখর ভোটগ্রহণ, অধিকাংশ কেন্দ্রে দলের এজেন্ট অনুপস্থিত
বাগেরহাটে ১৮৬টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নজরদারি
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নজিরবিহীন নিরাপত্তায় বগুড়ায় ভোটগ্রহণ চলছে, কেন্দ্রে কেন্দ্রে ভোটারের ভিড়
ময়মনসিংহের ১১ আসনে ভোটগ্রহণ শুরু, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
জামালপুরে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচন শুরু
মাগুরায় দুই আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে
শেরপুরে দুই আসনে ভোটগ্রহণ চলছে, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
মোংলা-রামপালে ভোটারদের দীর্ঘ লাইন, প্রথম ভোট দিলেন বিএনপি ও জামায়াত প্রার্থী
নেত্রকোনায় ভোটগ্রহণ শুরু, অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
সাতক্ষীরার চার আসনে ভোটগ্রহণ চলছে, শান্তিপূর্ণ পরিবেশে চলছে নির্বাচন
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
সারাদেশ

বাগেরহাটে ১৮৬টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নজরদারি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট
স্টাফ রিপোর্টার, বাগেরহাট

বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাট জেলায় ৫৪৭টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছে জেলা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত এবং বিভিন্ন কেন্দ্রে শৃঙ্খলাবদ্ধ পরিবেশে ভোট প্রদান করতে দেখা গেছে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, মোট কেন্দ্রের মধ্যে ১৮৬টিকে ‘অতি গুরুত্বপূর্ণ’ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া ২২৩টি কেন্দ্র গুরুত্বপূর্ণ এবং ১৩৮টি কেন্দ্র সাধারণ হিসেবে শ্রেণিভুক্ত। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় ১৮৬টি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রে অনলাইন বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। ২২৩টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে রয়েছে অফলাইন বডি ক্যামেরা। পাশাপাশি জেলার সব ৫৪৭টি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

এদিকে, গতকাল এক সংবাদ সম্মেলনে কয়েকজন প্রার্থী কিছু কেন্দ্রে ভোটকক্ষের ভেতরে ক্যামেরা স্থাপনের অভিযোগ তুললেও সরেজমিন পরিদর্শনে এমন কোনো প্রমাণ মেলেনি।

জেলার চারটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৩ লাখ ৬১ হাজার ১১১ জন।

১৩৩ নম্বর গোয়ালমাঠ রসিকলাল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে প্রিজাইডিং কর্মকর্তা শিরাজুল সরদার জানান, সকাল ৯টা ১৪ মিনিট পর্যন্ত ওই কেন্দ্রে ৪৬০টি ভোট পড়েছে, যা মোট ভোটের প্রায় ২০ শতাংশ।

বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, নারী ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নির্ধারিত লাইনে দাঁড়িয়ে ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সার্বিকভাবে বাগেরহাটে ভোটগ্রহণের পরিবেশ শান্ত ও স্বাভাবিক রয়েছে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন