সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
১২ কোটি ভোটারের রায়ের অপেক্ষায় দেশ, শ্বাসরুদ্ধকর ভোটের লড়াই চলছে
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশধামরাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ, বাড়ছে নারী ভোটারের উপস্থিতি
কুষ্টিয়া-১: উৎসবমুখর ভোটগ্রহণ, অধিকাংশ কেন্দ্রে দলের এজেন্ট অনুপস্থিত
বাগেরহাটে ১৮৬টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নজরদারি
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নজিরবিহীন নিরাপত্তায় বগুড়ায় ভোটগ্রহণ চলছে, কেন্দ্রে কেন্দ্রে ভোটারের ভিড়
ময়মনসিংহের ১১ আসনে ভোটগ্রহণ শুরু, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
জামালপুরে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচন শুরু
মাগুরায় দুই আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে
শেরপুরে দুই আসনে ভোটগ্রহণ চলছে, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
মোংলা-রামপালে ভোটারদের দীর্ঘ লাইন, প্রথম ভোট দিলেন বিএনপি ও জামায়াত প্রার্থী
নেত্রকোনায় ভোটগ্রহণ শুরু, অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
সাতক্ষীরার চার আসনে ভোটগ্রহণ চলছে, শান্তিপূর্ণ পরিবেশে চলছে নির্বাচন
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
সারাদেশ

জামালপুরে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচন শুরু

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে বৃহস্পতিবার শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।

জেলায় ৫টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থীর মোট ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামালপুর সদর ৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেস আলী মামুন দেওরপাড় চন্দ্রা কেন্দ্রে ভোট প্রদান করেন। সদর আসনের এমপি প্রার্থী ও জামায়াত জেলা সভাপতি আব্দুস সাত্তারও সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দেন।

ভোটাররা দীর্ঘদিন পর ভোট দিতে পেরে উচ্ছ্বসিত। মাছিমপুরের তানজিম ইসলাম বলেন, “দীর্ঘ ১৭ বছর পর ভোট দিতে পারছি, তাই এটা যেন ঈদের মত উৎসব।” পাথালিয়ার জুয়েল হক বলেন, “আমরা আশা করি এই নির্বাচনের মাধ্যমে সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ গঠিত হবে।” সিংহজানি এলাকার নাসরিন বেগম আরও বলেন, “নারীর অধিকার ও ক্ষমতায়নে কাজ করবে এমন একজন প্রতিনিধিকে নির্বাচিত করতে চাই।”

এবার জামালপুরে মোট ভোটার সংখ্যা ২১ লাখ ৩৫ হাজার ৯৮। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৬৮ হাজার ১৯৭, নারী ভোটার ১০ লাখ ৬৬ হাজার ৮৮১ এবং হিজড়া ভোটার ২০ জন। ভোটকেন্দ্রগুলোতে ৩৪ জন নির্বাহী ও ১৫ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন।

নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে জেলায় ১ হাজার ৬৫০ পুলিশ সদস্য, ১৬ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৬টি টহল টিম ও ১টি রিজার্ভ টহল টিম মোতায়েন রয়েছে। এছাড়া পাঁচ উপজেলার ৬শতাধিক সেনা সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে এবং প্রতিটি ভোট কেন্দ্রে আনসারের ১৩ জন করে সদস্য দায়িত্ব পালন করছেন। ভোটগ্রহণ সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হয়ে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন