সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
১২ কোটি ভোটারের রায়ের অপেক্ষায় দেশ, শ্বাসরুদ্ধকর ভোটের লড়াই চলছে
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশকুষ্টিয়া-১: উৎসবমুখর ভোটগ্রহণ, অধিকাংশ কেন্দ্রে দলের এজেন্ট অনুপস্থিত
বাগেরহাটে ১৮৬টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নজরদারি
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নজিরবিহীন নিরাপত্তায় বগুড়ায় ভোটগ্রহণ চলছে, কেন্দ্রে কেন্দ্রে ভোটারের ভিড়
ময়মনসিংহের ১১ আসনে ভোটগ্রহণ শুরু, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
জামালপুরে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচন শুরু
মাগুরায় দুই আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে
শেরপুরে দুই আসনে ভোটগ্রহণ চলছে, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
মোংলা-রামপালে ভোটারদের দীর্ঘ লাইন, প্রথম ভোট দিলেন বিএনপি ও জামায়াত প্রার্থী
নেত্রকোনায় ভোটগ্রহণ শুরু, অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
সাতক্ষীরার চার আসনে ভোটগ্রহণ চলছে, শান্তিপূর্ণ পরিবেশে চলছে নির্বাচন
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
সারাদেশ

নজিরবিহীন নিরাপত্তায় বগুড়ায় ভোটগ্রহণ চলছে, কেন্দ্রে কেন্দ্রে ভোটারের ভিড়

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ার সাতটি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলার ৯৮৩টি ভোটকেন্দ্রে একযোগে ভোট নেওয়া হচ্ছে। সকাল গড়াতেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বগুড়ায় মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৬৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৮০ হাজার ৮৪২ জন, নারী ভোটার ১৫ লাখ ৭৮৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪২ জন। এবার নারী ভোটারের সংখ্যা পুরুষের চেয়ে বেশি, যা জেলার নির্বাচনী পরিসংখ্যানে গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে। আসনভিত্তিক হিসেবে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ভোটার সংখ্যা সর্বাধিক, আর বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে তুলনামূলকভাবে কম।

প্রতিটি কেন্দ্রে প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। সকাল থেকেই নারী, তরুণ ও প্রবীণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়েছে।

ভোটকে ঘিরে জেলায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে প্রায় ১ হাজার ৩০০ সেনাসদস্য, ২৪ প্লাটুন বিজিবি, ২ হাজার ২৯৪ পুলিশ সদস্য এবং ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যরা কেন্দ্র ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি রাখা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ভ্রাম্যমাণ আদালত ও দ্রুত প্রতিক্রিয়া টিম প্রস্তুত রাখা হয়েছে।

ভোটারদের প্রত্যাশা, শান্তিপূর্ণ পরিবেশে অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন হবে এবং তাদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারবেন।

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন