মোংলায় ভোট কেনার চেষ্টা, জামায়াত নেতা আটক ও জরিমানা
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
মোংলা পৌর শহরের ৫ নং ওয়ার্ডে ভোট ক্রয়ের চেষ্টা ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত নেতা মোঃ জসিম উদ্দিনকে ভ্রাম্যমান আদালত আটক করে ১০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আটক জসিম উদ্দিন শহরের মৃত আব্দুস সামাদের ছেলে।
স্থানীয় প্রত্যাক্ষদর্শীদের মতে, বৃহস্পতিবার গভীর রাতে মোংলা পৌর শহরের বালুর মাঠ এলাকায় জসিম উদ্দিনের নেতৃত্বে ৫-৭ জন জামায়াত নেতা-কর্মী ভোট ক্রয়ের চেষ্টা চালান। স্থানীয়রা ধাওয়া করলে ব্যাগে থাকা টাকা ও অন্যরা পালিয়ে গেলেও, জসিম উদ্দিনসহ দুই জনকে স্থানীয়রা হাতেনাতে আটক করে যৌথ বাহিনীর কাছে হস্তান্তর করেন।
এরপর নৌবাহিনী, বিজিবি, পুলিশসহ প্রশাসনের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ভোটার স্লিপের অস্থায়ী অফিস সরিয়ে নেওয়া হয় এবং জসিম উদ্দিনকে ওই কেন্দ্রের আশপাশে না থাকার নির্দেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, মোংলায় ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে।
১৩০ বার পড়া হয়েছে