গাইবান্ধায় নির্বাচন ও গণভোটে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এবং গণভোটকে শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করার জন্য গাইবান্ধা র্যাব-১৩ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
আজ বুধবার বেলা ১২টায় জেলা শহরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গাইবান্ধা র্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার তরিকুল ইসলাম। তিনি জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠ ও নির্বিঘ্নভাবে পরিচালনার লক্ষ্যে র্যাব বিভিন্ন নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করেছে, যাতে কোনো দুষ্কৃতকারী ভোট গ্রহণের পরিবেশে ব্যাঘাত ঘটাতে না পারে।
তরিকুল ইসলাম বলেন, জেলার ৫টি আসনের ৬৭৫টি ভোটকেন্দ্রে মোট ১৪টি টহল দল, ২টি ষ্ট্রাইকিং রিজার্ভ ফোর্স, ১টি বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাদা পোশাকে র্যাব সদস্যদের দায়িত্ব পালন নিশ্চিত করা হবে। এছাড়া, র্যাবের মিডিয়া সেল সার্বক্ষণিক মিডিয়া মনিটরিং কার্যক্রম পরিচালনা করবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে গুজব ও অপতথ্য প্রতিরোধে সাইবার মনিটরিং টিম কাজ করবে।
সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
১১৭ বার পড়া হয়েছে