সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে কৃষকদলের নেতার ওপর হামলা, গুরুতর আহত

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর চারঘাট উপজেলায় কৃষকদলের এক নেতার ওপর দুষ্কৃতকারীরা হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গোরস্তান সংলগ্ন কালুহাটি-আড়ানী সড়কে এ ঘটনা ঘটে।

আহত বিরাজ আলী (৪৭) রামচন্দ্রপুর গ্রামের মৃত আমীর মোল্লার ছেলে। তিনি নিমপাড়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক এবং রাজশাহী-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু সাঈদ চাঁদের সক্রিয় কর্মী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিরাজ আলী মাঠ থেকে গরুর ঘাস কেটে বাড়ি ফিরছিলেন। এ সময় হেলমেট পরিহিত এক ব্যক্তি মোটরসাইকেলে এসে চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তার চিৎকার শুনে উদ্ধার করে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতের বড় ভাই আব্দুল মজিদ জানিয়েছেন, হামলাকারীর মোটরসাইকেলের নম্বরপ্লেট কাপড় দিয়ে ঢাকা ছিল। ধাওয়া করেও স্থানীয়রা তাকে আটক করতে পারেননি। তিনি আরও দাবি করেন, বিরাজের সঙ্গে কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক দ্বন্দ্ব ছিল না।

চারঘাট উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন বলেন, বিরাজ কৃষকদলের সক্রিয় নেতা এবং তার সঙ্গে কোনো বিরোধের খবর পাওয়া যায়নি। তিনি আশঙ্কা করেছেন হামলাকারী স্থানীয় ব্যক্তি হতে পারে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ফারুকী জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক।

১৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন