সর্বশেষ

জাতীয়প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টা ও সমমর্যাদার ব্যক্তিদের সম্পদ বিবরণী প্রকাশ
মেঘালয় সীমান্তে ৪ মাত্রার ভূমিকম্প, সিলেটসহ আশপাশে কম্পন অনুভূত
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ
নির্বাচন উপলক্ষে মোটরসাইকেলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা
সারাদেশবিগত ভোটবঞ্চনার পর নির্বাচনে মানুষের আগ্রহ আশাব্যঞ্জক: মির্জা ফখরুল
নেত্রকোনায় একাধিক ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা
জাতীয় নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা ও সোনামসজিদ স্থলবন্দর ৩ দিন বন্ধ
কুষ্টিয়ার দৌলতপুরে মানসিক প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি'র অভিযানে ভারতীয় গাঁজাসহ আটক ২
সংসদ নির্বাচনের আগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুটি বিদেশি পিস্তল উদ্ধার
পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ, উভয় পক্ষের একাধিক আহত
লক্ষ্মীপুরে আলাদা গণমিছিলে ২ কর্মীর মৃত্যু, বিএনপি–জামায়াত নেতাকর্মীদের মাঝে শোক
হাওরাঞ্চলের দুর্গম ও অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা
বাগেরহাটে মার্কেট ও ডায়াগনস্টিক সেন্টারে ভয়াবহ আগুন
ভোটের ছুটিতে সাভার শিল্পাঞ্চল ফাঁকা, বাড়তি যাত্রীর চাপ মহাসড়কে
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক থেকে ১৮ কেজি গাঁজা জব্দ, চালক আটক
পাবনা-ঢাকা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
পাথরঘাটায় যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাতেন গ্রেফতার
আন্তর্জাতিকম্যান্ডেলসন–কাণ্ডে পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
খেলা১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে পাকিস্তান দল
সারাদেশ

নেত্রকোনায় একাধিক ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা

দেবল চন্দ্র দাস, নেত্রকোনা
দেবল চন্দ্র দাস, নেত্রকোনা

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নেত্রকোনা সদর ও পূর্বধলা উপজেলায় একাধিক ভোটকেন্দ্রের বুথে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দুর্বৃত্তরা এসব কেন্দ্রের বুথে আগুন দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা জানিয়েছেন, রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে আগুনের ঘটনা ঘটে। আগুনে বুথ কক্ষের ভেতরে থাকা বেঞ্চ, ফ্যান ও লাইট পুড়ে যায়। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে পুলিশ, ডিবি ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, প্রতিটি ভোটকেন্দ্রের বুথের পেছনের জানালা দিয়ে আগুন দেওয়া হয়েছে।

নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন