সারাদেশ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালীর ইউনিয়নের রজপাড়া সিক্স লাইন এলাকায় অটোরিকশার ধাক্কায় কুদ্দুস হাওলাদার (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পটুয়াখালীর কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিকের মৃত্যু
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালীর ইউনিয়নের রজপাড়া সিক্স লাইন এলাকায় অটোরিকশার ধাক্কায় কুদ্দুস হাওলাদার (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও আত্মীয়সজনদের বরাতে জানা যায়, ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের বাসিন্দা কুদ্দুস হাওলাদার বাড়ি থেকে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে সিক্স লাইন এলাকায় রাস্তা পারাপার করার সময় পিছন দিক থেকে বেপরোয়া দ্রুতগতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত কুদ্দুসকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রেফার করা হয়। তবে শেবাচিম থেকে ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দাখিল করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
১১৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন