সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি'র অভিযানে ভারতীয় গাঁজাসহ আটক ২

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক কেজি ভারতীয় গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে দৌলতপুর উপজেলার চরশাধিপুর এলাকার পাকা সড়কে তল্লাশি চালানোর সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— দৌলতপুর উপজেলার হোসেনাবাদ গ্রামের মৃত আতাহার আলীর ছেলে জামাল উদ্দিন (৩৫) এবং ফিলিপনগর দফাদারপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে রাকিব হাসান (২২)।

বিজিবি সূত্র জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ বাগোয়ান কেসিভিএন উচ্চ বিদ্যালয়ে স্থাপিত নির্বাচনী বিজিবি বেইজ ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুইজনকে আটক করে দেহ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে এক কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ হাজার ৫০০ টাকা।

এ বিষয়ে ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

১৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন