সর্বশেষ

জাতীয়শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ
নির্বাচন উপলক্ষে মোটরসাইকেলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা
সারাদেশহাওরাঞ্চলের দুর্গম ও অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা
আন্তর্জাতিকম্যান্ডেলসন–কাণ্ডে পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
খেলা১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে পাকিস্তান দল
খেলা

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে সম্মত পাকিস্তান

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে সম্মত হয়েছে পাকিস্তান। সরকারের আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচে অংশ নেবে পাকিস্তান দল। দীর্ঘ আলোচনার পর গতকাল মধ্যরাতে এক্সে দেওয়া বার্তায় এ সিদ্ধান্তের কথা জানায় ইসলামাবাদ।

এর আগে লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কার্যালয়ে আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক হয়। ওই বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলামও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে পাকিস্তানের অবস্থান বদলের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। আইসিসিও এক বিবৃতিতে জানায়, পাকিস্তানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে শেষ হয়েছে এবং সব সদস্যদেশ ভবিষ্যতে আইসিসি ইভেন্টে অংশগ্রহণের প্রতিশ্রুতি বজায় রাখতে সম্মত হয়েছে।

বৈঠকের পরদিন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি জানান, বাংলাদেশসহ শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং আরও কয়েকটি দেশ বিশ্ব ক্রিকেটের বৃহত্তর স্বার্থে পাকিস্তানকে ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানিয়েছে।

নাকভি প্রধানমন্ত্রীকে আরও অবহিত করেন, বিশ্বকাপে না খেলায় বাংলাদেশকে কোনো শাস্তি না দেওয়ার বিষয়ে আইসিসি সিদ্ধান্ত নিয়েছে এবং ২০৩১ বিশ্বকাপের আগে একটি বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাবও দিয়েছে। এ প্রসঙ্গে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর টেলিফোন আলাপের কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, আইসিসির সঙ্গে আলোচনায় পিসিবি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি বিষয় তুলে ধরেছিল। বিশেষ করে, বিশ্বকাপ বর্জনের কারণে বাংলাদেশ যেন কোনো ধরনের শাস্তি বা ক্ষতির মুখে না পড়ে—সে দাবিও বৈঠকে উত্থাপন করা হয়।

দেশে ফিরে বিসিবি এক বিবৃতিতে জানায়, বৈশ্বিক ক্রিকেট ইকোসিস্টেমের স্বার্থে পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে অনুরোধ করেছিলেন বিসিবি সভাপতি।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন