সারাদেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে দুর্গম চরাঞ্চলসহ যেকোনো জটিল পরিস্থিতি মোকাবেলার জন্য বাংলাদেশ সেনাবাহিনী কুড়িগ্রামে বিশেষ মহড়া অনুষ্ঠিত করেছে।
কুড়িগ্রামে সেনাবাহিনীর বিশেষ মহড়া: হেলিকপ্টার র্যাপলিং প্রদর্শন
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে দুর্গম চরাঞ্চলসহ যেকোনো জটিল পরিস্থিতি মোকাবেলার জন্য বাংলাদেশ সেনাবাহিনী কুড়িগ্রামে বিশেষ মহড়া অনুষ্ঠিত করেছে।
আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এই মহড়ায় সেনাবাহিনীর একটি বিশেষ টিম হেলিকপ্টার র্যাপলিং প্রদর্শন করে। এছাড়া বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রমও প্রদর্শিত হয়।
মহড়াটি পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়ার কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বীসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তারা।
সেনাবাহিনী জানিয়েছে, এই মহড়া দেশের যে কোনো প্রান্তে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে তাদের প্রস্তুতি বাড়াতে সহায়ক হবে।
১১৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন