সর্বশেষ

জাতীয়যেকোনো সময় নিরাপদ চলাচল নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: তারেক রহমান
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ, ইসি নীতি পরিবর্তন না করলে ঘেরাও হুঁশিয়ারি এনসিপি’র
ডিএনসিসি প্রশাসক এজাজকে অপসারণ, দায়িত্ব পেলেন সুরাইয়া
জাতীয় সংসদ নির্বাচন: ফাঁকা হচ্ছে ঢাকা, ভোট উৎসবের আমেজ
নির্বাচনের তিন দিন আগে ঢাকা-১৮ আসনে মান্নার প্রার্থিতা প্রত্যাহার
আজ সুপ্রিম কোর্টে ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
আজ প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা ও সচিবদের বৈঠক
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, কমতে পারে শুল্ক
আজ থেকে মাঠে সেনাসহ সব আইনশৃঙ্খলা বাহিনী, থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
সারাদেশভৈরবে ১১ দল সমর্থিত রিক্সা প্রতিকের প্রার্থীর নারী কর্মীদের উপর যুবদলের হামলা
২৪ বছর পর ভোটের অধিকার ফিরিয়ে দিতে জনগণ প্রস্তুত : দুলু
মাদারীপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থী শোকজ
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
মোংলায় ৫২ ভোটকেন্দ্রের মধ্যে ৪০টি ঝুঁকিপূর্ণ, বাড়ানো হচ্ছে নজরদারি
নির্বাচনী নিরাপত্তায় রাজশাহীতে পদ্মা নদীতে বিজিবির বিশেষ মহড়া
মানিকগঞ্জে আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগ
লক্ষ্মীপুর-৪: দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল
নাটোরের গুরুদাসপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সপ্তম শ্রেণির ৩ বন্ধুর মৃত্যু
শার্শা-বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
নরসিংদীর রায়পুরায় গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আহত ১
আন্তর্জাতিকজাপানের সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছে প্রধানমন্ত্রী তাকাইচির দল
খেলাপাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি, যোগ দেবেন আইসিসি সভায়
সারাদেশ

মোংলায় ৫২ ভোটকেন্দ্রের মধ্যে ৪০টি ঝুঁকিপূর্ণ, বাড়ানো হচ্ছে নজরদারি

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মোংলায় ভোটারদের মধ্যে উদ্বেগ এখনো কাটেনি। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে নিরাপত্তা শঙ্কা।

এরই মধ্যে মোংলা উপজেলার ৫২টি ভোটকেন্দ্রের মধ্যে ৪০টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এসব কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ)’ এবং ৩১টিকে ‘ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ)’ তালিকায় রাখা হয়েছে। বাকি মাত্র ১২টি কেন্দ্রকে সাধারণ হিসেবে বিবেচনা করা হয়েছে। এসব কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৭৩৫ জন।

মোংলা নির্বাচন অফিসের সহকারী নির্বাচন কর্মকর্তা শাহারিয়ার আলম জানান, পূর্ববর্তী নির্বাচনের সহিংসতা, কেন্দ্রগুলোতে যাতায়াতের জটিলতা এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে।

তিনি জানান, অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে সরকারি টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজ, চালনা বন্দর ফাজিল মাদ্রাসা, দিগন্ত প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোংলা সরকারি কলেজ, দিগরাজ মহাবিদ্যালয়, দক্ষিণ চিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উলুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সুন্দরবন ইউনিয়ন পরিষদ।

এছাড়া ৩১টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকায় রয়েছে মাকড়ডোন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামি আদর্শ একাডেমি, মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের দুটি ভবন, সেন্ট পলস হাই স্কুল, মোহসিনিয়া আলিম মাদ্রাসাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি ভবন।

নির্বাচন অফিস সূত্রে আরও জানানো হয়, এসব কেন্দ্রে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত সশস্ত্র পুলিশ ও আনসার মোতায়েন করা হবে। এবারই প্রথমবারের মতো প্রিসাইডিং অফিসারদের নিরাপত্তায় সশস্ত্র আনসার সদস্য নিয়োজিত থাকবেন। পাশাপাশি ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন এবং পুলিশ সদস্যদের বডি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মোংলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি বলেন, ভোটারদের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরিয়ে আনাই এখন প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সে লক্ষ্যেই পুলিশ, নৌবাহিনী ও বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয় রয়েছে।

তিনি জানান, নির্বাচনী দায়িত্ব পালনে মোংলায় থাকবেন ১৫০ জন পুলিশ সদস্য, একটি কুইক রেসপন্স টিম, নৌবাহিনীর চারটি ক্যাম্প, এক প্লাটুন বিজিবি এবং তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

২১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন