সর্বশেষ

সারাদেশ

মানিকগঞ্জে আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগ

সাজিদুর রহমান রাসেল, মানিকগঞ্জ
সাজিদুর রহমান রাসেল, মানিকগঞ্জ

সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়ন আওয়ামী লীগের তিনজন স্থানীয় নেতা দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা লিখিত বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

পদত্যাগকারী তিনজনই বর্তমানে বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা হলেন, বেতিলা-মিতরা ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ড সভাপতি মো. বিল্লাল হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ মুনজুর আলী এবং ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জাকির হোসেন।

সংবাদ সম্মেলনে তারা জানান, একাধিকবার ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের সেবা করে আসছেন। আওয়ামী লীগের শাসনামলে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়ে বাধ্য হয়ে তারা দলটিতে যোগ দিয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে দলীয় কিছু মতাদর্শগত বিষয়ে তাদের মধ্যে অস্বস্তি তৈরি হওয়ায় দল ছাড়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

তারা আরও বলেন, দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ালেও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে স্থানীয় জনগণের সেবা কার্যক্রম আগের মতোই চালিয়ে যাবেন। একই সঙ্গে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলে যোগ না দেওয়ার সিদ্ধান্তের কথাও স্পষ্ট করেন তারা।

সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতাদের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

১৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন