সর্বশেষ

জাতীয়বিএনপির নির্বাচনী সমাবেশ: ভোটাধিকার রক্ষায় সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের
আজ থেকে মাঠে সেনাসহ সব আইনশৃঙ্খলা বাহিনী, থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
দুর্গম এলাকায় ভোট কেন্দ্রে হেলিকপ্টার মোতায়েন হবে: নৌবাহিনী প্রধান
ভোটের আগে সীমান্তের ৩০ পথে ঢুকছে অবৈধ অস্ত্র, বাড়ছে উদ্বেগ
সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
আজ থেকে ২০২৬ সালের হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু
ষড়যন্ত্র ও ত্রাস সৃষ্টি করে নির্বাচন বানচাল করা যাবে না: নাটোরে দুলু
সারাদেশফরিদপুরে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক আটক
বিএনপি নির্বাচনী জনসভায় স্বাধীনতার পক্ষে ভোটের আহ্বান ফখরুলের
পেকুয়ায় সালাহউদ্দিন আহমদের গণমিছিল: মানুষের ঢলে মুখরিত শহর
ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে পালানোর সুযোগ থাকবে না: হাসনাত আবদুল্লাহ
গাইবান্ধায় ডা. সৈয়দ মইনুলের ৭৫ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা
কুড়িগ্রাম-১ আসনে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী
নির্বাচনী দায়িত্বে সর্বোচ্চ পেশাদারিত্বের আহ্বান বরগুনা পুলিশ সুপারের
নির্বাচনের মাত্র ৩ দিন আগে সুনামগঞ্জে খেলাফত প্রার্থী সরে দাঁড়ালেন
নরসিংদীতে খায়রুল কবির খোকনের নির্বাচনী ইশতেহার ঘোষণা
ফেনীর সাংবাদিক মিন্টুর বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
মাঠে চারদিক থেকে ঘেরাও দিয়েছি, বিজয় নিশ্চিত : সিরাজগঞ্জে মনজুর কাদের
গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সিপন ভূঁইয়ার সংবাদ সম্মেলনে অনিয়মের অভিযোগ
কলাপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল দেশীয় অস্ত্রসহ যুবক আটক
দৌলতপুর সীমান্তে বিজিবির তিন অভিযানে মাদক উদ্ধার, আটক ১
বেনাপোল বন্দরে বিজিবির অভিযানে মাদকসহ ভারতীয় ট্রাকচালক আটক
বাগমারায় গভীর রাতে র‌্যাবের অভিযান: ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার
শেরপুরে নির্বাচনী প্রস্তুতিমূলক আনসার–ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত
কলাপাড়ায় সেতু নির্মাণে দুর্ঘটনা: শ্রমিক নিহত, অন্তত ১০ আহত
রাজশাহীতে উদ্ধার ৭৫টি হারানো মোবাইল মালিকদের হাতে ফেরত
বাউফলে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ২০
জয়পুরহাটে আনসার-ভিডিপি সদস্যদের প্রস্তুতিমূলক সমাবেশ
নারীবিরোধীতায় জামায়াতকে প্রত্যাখ্যান করবে দেশবাসী: কুড়িগ্রামে সোহেল হোসাইন
শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট ব্যবহার
চুয়াডাঙ্গায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মনোয়ারা জামান মাধ্যমিক বিদ্যালয়ে বিধিবহির্ভূত সহকারী প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ
নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জে নারী সমাবেশ
রংপুর-৬ আসন: জোট ছেড়ে ধানের শীষের প্রচারে ব্যস্ত এবি পার্টির ছাদেকুল
গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
আন্তর্জাতিকএপস্টিনের সঙ্গে যোগাযোগে প্রিন্স অ্যান্ড্রুর কন্যারা: নতুন নথিতে বাড়ছে প্রশ্ন
থাইল্যান্ডে আজ নির্বাচন: সংস্কারপন্থী ‘পিপলস পার্টি’ কি ভাঙতে পারবে ক্ষমতাসীন চক্র
খেলাউন্ডিজের কাছে পাত্তা পায়নি বাংলাদেশের জায়গায় বিশ্বকাপ খেলতে আসা স্কটল্যান্ড
রাজনীতি

বিএনপির নির্বাচনী সমাবেশ: ভোটাধিকার রক্ষায় সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটের অধিকার রক্ষায় দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের ভোট যাতে কেউ কারচুপি করে কেড়ে নিতে না পারে কিংবা ষড়যন্ত্রের মাধ্যমে ফল পাল্টে দিতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

নির্বাচনের তিন দিন আগে আজ রোববার রাজধানীর মিরপুরে এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি। ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী সানজিদা ইসলামের সমর্থনে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত এ সমাবেশে তারেক রহমান ভোটারদের উদ্দেশে বলেন, ভোটের দিনে যেন কোনোভাবেই জনগণের রায় বাক্সে বন্দী হয়ে না যায়, সে দায়িত্ব ভোটারদেরই নিতে হবে।

বিএনপির চেয়ারম্যান বলেন, দল হিসেবে তারা এমন কোনো প্রতিশ্রুতি দিতে চান না, যা মানুষের সাধ্যের বাইরে। আল্লাহ মানুষকে যে সামর্থ্য দিয়েছেন, তার মধ্যেই বাস্তবসম্মত প্রতিশ্রুতি জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার পাশাপাশি বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাঁর দাবি, ইতিমধ্যে ওই গোষ্ঠীর লোকজন নকল সিল তৈরির সময় ধরা পড়েছে এবং সাধারণ মানুষের কাছ থেকে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েছে।

কোনো দলের নাম উল্লেখ না করে তারেক রহমান বলেন, অতীতেও একই মহল দেশের স্বাধীনতার সময় জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল। নব্বইয়ের আন্দোলনের সময়ও তারা জনগণকে পাশে না রেখে স্বৈরাচারের সঙ্গে নির্বাচনে অংশ নেয়—এমন নজির ইতিহাসে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বক্তব্যে বিএনপি সরকার গঠন করতে পারলে কী ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে, সে বিষয়েও ধারণা দেন তারেক রহমান। তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনার চেয়ে জনগণের জন্য কার্যকর পরিকল্পনা ও কর্মসূচিই বেশি জরুরি। তাঁর দাবি, জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম এমন সুস্পষ্ট পরিকল্পনা বর্তমানে একমাত্র বিএনপিরই রয়েছে।

গত ১৬ বছরে ‘মেগা প্রকল্পের নামে মেগা উন্নয়ন’ হলেও সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ করেন তিনি। তারেক রহমান বলেন, এসব প্রকল্পের মাধ্যমে অল্প কিছু মানুষেরই লাভ হয়েছে, যেখানে বিপুল অর্থ লুটপাট হয়েছে।

ঢাকা-১৪ আসনের ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের আগের দিন পর্যন্ত প্রার্থী সানজিদা ইসলামের দিকে নজর রাখতে হবে এবং ভোটের দিন থেকে তাঁর দায়িত্ব জনগণের। বিএনপি এমন একজন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, যিনি মানুষের দুঃখ-কষ্ট বোঝেন এবং সাধারণ মানুষের পাশে থাকেন—এমন মন্তব্য করেন তিনি।

এর আগে বিকেলে পল্লবীর লাল মাঠে ঢাকা-১৬ আসনের প্রার্থী আমিনুল হকের নির্বাচনী পথসভায়ও যোগ দেন তারেক রহমান। সেখানে তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে বিএনপির প্রধান লক্ষ্য হবে দেশের মানুষের জীবনমান ও ভাগ্যের পরিবর্তন।

নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতার ওপর গুরুত্ব দিয়ে তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি গৃহিণীর কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে, যার মাধ্যমে সরাসরি সরকারি সহায়তা দেওয়া হবে। কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর পাশাপাশি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের প্রতিশ্রুতিও দেন তিনি।

এ ছাড়া শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের লক্ষ্যে প্রতিটি জেলা ও ঢাকায় একাধিক ভোকেশনাল ইনস্টিটিউট ও আইটি ট্রেনিং সেন্টার স্থাপনের পরিকল্পনার কথা জানান বিএনপির চেয়ারম্যান। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে ফ্রিল্যান্সিং, তথ্যপ্রযুক্তি ও কারিগরি প্রশিক্ষণ দিয়ে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলে তিনি উল্লেখ করেন।

ঢাকার জলাবদ্ধতা নিরসনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা দেন তারেক রহমান। পাশাপাশি ঢাকা-১৬ ও ১৭ আসনের আবাসনসংকটে থাকা মানুষের জন্য আইনি ভিত্তিতে স্থায়ী বসবাসের ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন তিনি।

এলাকার প্রার্থী আমিনুল হকের দাবির প্রেক্ষিতে ঢাকার ওই অঞ্চলে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের আশ্বাস দেন বিএনপির চেয়ারম্যান। একই সঙ্গে তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, উন্নয়নের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে দুর্নীতি নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অপরিহার্য।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন