সারাদেশ
সাতক্ষীরায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে বিজিবি ৩৩ ব্যাটালিয়ন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
সাতক্ষীরায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে বিজিবির কড়া নিরাপত্তা প্রস্তুতি
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে বিজিবি ৩৩ ব্যাটালিয়ন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
৩৩ বিজিবির অধিনায়ক লে: কর্নেল কাজী আশিকুর রহমান রবিবার (৮ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২৯ জানুয়ারি থেকে সাতক্ষীরা, পিরোজপুর ও বরিশাল জেলার ২১টি উপজেলায় মোট ১৬টি বেইজক্যাম্প স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ৩৫টি প্লাটুন বিজিবি ফোর্স মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, নির্বাচনী নিরাপত্তা জোরদার করতে ড্রোন, কে-নাইন ডগ স্কোয়াড ও বডিওয়র্ন ক্যামেরাসহ ৩৪০টি টহল পরিচালনা করা হচ্ছে। এছাড়া ৫০টির বেশি যৌথ অভিযান এবং ১৭০টি গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধি ও মতবিনিময় সভাও পরিচালনা করা হচ্ছে।
অধিনায়ক বলেন, এই উদ্যোগের মাধ্যমে নির্বাচনী এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।
১৩২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন